বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কাদের মির্জার বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বিরুদ্ধে এবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দ্রুত বিচার) আদালতে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান বাদলের জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সোয়েব উদ্দিন খান আরজুমান পারভীন ও ইকবাল হোসেনের মামলা দু’টি গ্রহণ করে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা গ্রহণেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীকে কটূক্তি, মিনুসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা মিজানুর রহমান মিনুসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আমলে নিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সাইফুল ইসলাম অভিযোগ আমলে নিয়েছেন। এর আগে, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে আদালতে হাজির হয়ে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ করেন। আদালত বিষয়টি পর্যালোচনা করে পরবর্তী বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানানো হয়। গত ২বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রকে হুমকি দিলেন কিমের বোন

গোলাবারুদের গন্ধ ছড়ানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে হুঁশিয়ারি করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন ইয়ো জং। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কঠোর সমালোচনা করেছেন তিনি। সোমবার (১৫ মার্চ) কিম ইয়ো জং অভিযোগ করেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে সমুদ্রের ওপার থেকে উত্তর কোরিয়ার ভূমিতে গানপাউডারের গন্ধ ছড়াতে লড়াই করে চলেছে । তিনি যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেন, ‘আপনারা যদি আগামী চারবিস্তারিত পড়ুন

একনেকে প্রায় ৫ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকার ছয় প্রকল্প অনুমোদন

৫ হাজার ৬১৯ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ছয় প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এরমধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৫১৯ কোটি ৮৭ লাখ টাকা, বৈদেশিক উৎস হতে ঋণ ৫৭ কোটি ৫২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪২ কোটি ৭ লাখ টাকা। শেরে বাংলা নগরস্থ এনইসি ভবনে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার গণভবন থেকেবিস্তারিত পড়ুন

মনোনয়ন না পাওয়ায় মাথা মোড়ালেন কংগ্রেস নেত্রী!

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভোট নিয়ে ঘটছে নানা ঘটনা। এরমধ্যে ফের আলোচনায় আসলেন কংগ্রেস নেত্রী। মনোনয়ন না পাওয়ায় দল ছেড়ে মাথা মুড়িয়ে ফেললেন কংগ্রেস নেত্রী লতিকা সুভাষ। এ ঘটনায় কেরালার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, ২০১৮ সাল থেকে কেরালার মহিলা কংগ্রেসের সভাপতি পদে থাকার পরও তাকে মনোনয়ন না দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভবিস্তারিত পড়ুন

জিয়ার খেতাব কেউ কেড়ে নিতে পারবে না : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৭ থেকে ২৬ মার্চ ঢাকায় সভা নিষিদ্ধ করে অন্যান্য দলের অধিকার হরণ করেছে সরকার। মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ার নিজ গ্রামে প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের ১০ম মৃত্যু বার্ষিকীতে কবরে জিয়ারত শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ১০ বছর আগে কোন তিস্তা চুক্তি হয়নি। তাই দেশ তিস্তার পানি থেকে বঞ্চিত। আর তিস্তা চুক্তি হবে না।বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে গণধর্ষণের দায়ে ৬ জনের যাবজ্জীবন

রাজবাড়ীতে গণধর্ষণ মামলায় ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-রাজবাড়ী জেলা শহরের ড্রাই আইচ ফ্যাক্টরি এলাকার আল আমীন ফকির, মোস্তফা ফকির, আকাশ সরকার, ফজলুর রহমান, সুজন ও মোঃ বাবু ব্যাপারী। রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (পিপি) অ্যাডভোকেট উমাবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের ক্রিকেটারের মৃত্যু

বিকেএসপির সাবেক শিক্ষার্থী শাহরিয়ার কবির শুভ মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১৬ মার্চ) আনুমানিক ভোর ৪টায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে এ খবর জানান। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে সকলকে জানাচ্ছি যে, বাইক এক্সিডেন্ট এ আহত বাংলাদেশ অনুর্ধ্ব ১৫ ক্রিকেট দলের খেলোয়ার রংপুর জুম্মাপাড়া নিবাসী আমাদের এলাকার ছোট ভাই শাহরিয়ার কবির শুভবিস্তারিত পড়ুন

জাটকা নিধন অভিযানে পুলিশের গুলিতে জেলে নিহত

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে জেলেদের সঙ্গে নৌ পুলিশের টহল দলের সংঘর্ষ হয়েছে। সোমবার (১৫ মার্চ) মধ্যরাতে মোহনপুর এলাকায় এই ঘটনা ঘটে। এতে পুলিশের শর্টগানের গুলিতে আহত এক জেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত জেলে মাসুদ মাল (২২) এর বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকায়। তার বাবার নাম আবুল মাল। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার রাতে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশবিস্তারিত পড়ুন

বইমেলার বিষয়ে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতে পারে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং মেলা স্থগিত হতে পারে এমন তথ্য জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। মঙ্গলবার (১৬ মার্চ) বাংলা একাডেমিতে বইমেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতিতে এবার ফেব্রুয়ারিতে মেলা করা যায়নি। স্বাস্থ্যবিধি মেনে মার্চে মেলার আয়োজন করা হচ্ছে। তবে আবারো দেশে করোনা পরিস্থিতি খারাপের দিকে, মেলা চালিয়ে যাওয়ার মতো যদি পরিবেশ-পরিস্থিতি না থাকে তবে অপ্রিয় সিদ্ধান্ত নিতে হতেবিস্তারিত পড়ুন