বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজশাহীতে আলু ক্ষেতে আছড়ে পড়ল বিমান

রাজশাহীর তানোরে যান্ত্রিক সমস্যার কারণে আলু ক্ষেতের মধ্যে একটি প্রশিক্ষণ বিমান আছড়ে পড়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ২টার দিকে তানোর উপজেলার লালপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। প্রশিক্ষণের উদ্দেশে আকাশে ওড়ার পর ওই আলু ক্ষেতে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমানটি। তবে এ ঘটনা প্রশিক্ষক মাহফুজ ও প্রশিক্ষনার্থী মবিন অক্ষত রয়েছেন। প্রশিক্ষণ বিমানটি বাংলাদেশ ফ্লাইং একাডেমির বলে প্রাথমিকভাবে জানা গেছে। জানতে চাইলে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন বলেন, এমন ঘটনার খবরবিস্তারিত পড়ুন

তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস

কালবৈশাখীর প্রভাব কাটিয়ে সারাদেশের তাপমাত্রা বাড়ছে। যা আগামী তিন দিন বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, তিনদিনও দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিকবিস্তারিত পড়ুন

নিঃশর্ত ক্ষমা চেয়ে হাজিরা থেকে অব্যাহতি পেলেন ড. ইউনূস

নিঃশর্ত ক্ষমা চেয়ে আদালত অবমাননা মামলার হাজিরা থেকে অব্যাহতি পেলেন নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিজ প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে হাইকোর্টে ভার্চুয়ালি হাজির হয়েছিলেন তিনি। পরে ব্যাখ্যা প্রদান শেষে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। একইসঙ্গে শুনানির জন্য ২২ এপ্রিল দিন নির্ধারণ করেন। মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উচ্চমুল্য ফসলের সংগ্রহোত্তর প্রযুক্তি চিহ্নিতকরণ শীর্ষক কর্মশালা

‘প্রাকৃতিক প্রতিকূলতার অন্য নাম উপকূলের কৃষি। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সংগ্রামী জীবনের মত এখানকার কৃষি ও কৃষকের জীবনও সংগ্রামমুখর। প্রতিকূল আবহাওয়ায় ও সেচের পানির দুষ্প্রাপ্যতার মধ্যেও লবণাক্ত মাটির বৃক চিরে এখনকার কৃষকরা ফলায় ফসল নামক রত্ন।’ দেশের দক্ষিণাঞ্চলের উচ্চমুল্য ফসলের সংগ্রহোত্তর প্রযুক্তি চিহ্নিতকরণ শীর্ষক দিনব্যাপী সাতক্ষীরায় অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সোমবার (১৫ মার্চ) সাতক্ষীরার বিনেরপোতাস্থ বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইস্টিটিউট উপ কেন্দ্রে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। বক্তারা আরো বলেন,বিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বাবুকে সংবর্ধনা

কলারোয়ার জয়নগর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দ্বিতীয় বার নৌকা প্রতীক পাওয়ায় বর্তমান চেয়ারম্যান শামছুদ্দিন আল মাছুদ বাবুকে ইউনিয়নবাসীর ব্যানারে সংবর্ধান প্রদান করা হয়েছে। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে শামছুদ্দিন আল মাছুদ বাবু অতিসম্প্রতি ঢাকা থেকে এলাকায় ফিরে কর্মীসমর্থকদের নিয়ে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ডে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। সেসময় বিভিন্ন স্থানে জনগণ তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেন। এদিকে, ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক কর্মীসমাবেশে নৌকার প্রার্থী বাবু বলেন, ‘জয়নগর ইউনিয়নের সার্বিকবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের পল্লীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের পল্লীতে চম্পা বেগম নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ মার্চ-২০২১) রাত ৮টার দিকে বসতবাড়ির নিজের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত চম্পা বেগম মণিরামপুর উপজেলার রাজগঞ্জের মশ্বিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের মুনছুর সরদারের স্ত্রী। মুনছুর সরদার মালয়েশিয়া প্রবাসী। সে সম্প্রতি বাড়িতে ফিরেছেন। এ দম্পত্তির ১১ বছরের একটি মেয়ে সন্তান ও ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত চম্পা বেগমের ভাই মুকুল রহমান জানান-বিস্তারিত পড়ুন

কলারোয়ার কুশোডাঙ্গায় দু’টি চার্জার ভ্যান চুরি

কলারোয়া উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামের খ্রষ্টান পাড়ায় একটি চার্জার ভ্যান চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোন এক সময় এ ঘটনাটি ঘটে। ভ্যানের মালিক আন্নাদো বিশ্বাসের ছেলে জোহন বিশ্বাস জানান, ‘প্রতিদিনের মতো চার্জার ভ্যান বাড়ীর মধ্যে একটি ঘরে তুলে রেখে ঘুমিয়ে পরি। ভোরে ঘুম থেকে উঠে দেখি চার্জার ভ্যানটি চুরি হয়ে গেছে।’ এছাড়াও পার্শ্ববর্তী একই গ্রামের মনিরুলের বাড়ি থেকেও একটি চার্জার ভ্যান চুরি হয়েছে বলে জানা গেছে।

কলারোয়ায় ৩য় শ্রেণির ছাত্রী ধর্ষন চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক

সাতক্ষীরার কলারোয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে আব্দুর রাজ্জাক (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার গাজনা গ্রামের আকিমুদ্দীন সরদারের ছেলে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। যার নং- ২৩, তারিখ-১৩/৩/২০২১ ইং। মামলার বিবরণে জানা গেছে, শনিবার (১৩ মার্চ) দুপুরের দিকে ওই শিশুটি বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলা করছিলো। তাকে একা পেয়ে আব্দুর রাজ্জাক তার পরণের জামা-প্যান্ট খুলে ধর্ষনের চেষ্টা করে। সেসময় শিশুটির চিৎকারে পাশেরবিস্তারিত পড়ুন

শবে বরাত ২৯ মার্চ

রোববার সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার (১৫ মার্চ) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। মঙ্গলবার (১৬ মার্চ) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৯ মার্চ সোমবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। শাবান মাসেরবিস্তারিত পড়ুন

মুজিববর্ষে রাবেয়া-রোকেয়ার ঘরে ফেরা সবার জন্য গর্বের

মুজিববর্ষে সংযুক্ত মাথার যমজ বোন রাবেয়া ও রোকেয়াকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করে তাদের সুস্থ শরীরে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়াকে দেশবাসীর জন্য গর্বের বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছে আলোচিত যমজ শিশু রাবেয়া-রোকেয়া। আনুষ্ঠানিকভাবে তাদের ছাড়পত্র দিয়েছে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা কর্তৃপক্ষ। রোববার (১৪ মার্চ) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতার মাসে ‘অপারেশন ফ্রিডম’র মাধ্যমে জোড়া মাথাবিস্তারিত পড়ুন