বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

চিড়িয়াখানায় এবার করোনার হানা, আক্রান্ত দুই গরিলা

করোনাভাইরাসের হানায় লণ্ডভণ্ড পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতির মাঝেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। কোভিডে এবার আক্রান্ত হল আমেরিকার এক চিড়িয়াখানার গরিলারা। সোমবার দুই গরিলার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো চিড়িয়াখানা কর্তৃপক্ষ। সারা বিশ্বে ছড়ানোর পর করোনায় এই প্রথম কোনও প্রাইমেট আক্রান্ত হল। গত সপ্তাহেই সান দিয়েগো চিড়িয়াখানার দুই গরিলার কাশি হচ্ছিল। শুক্রবার হওয়া প্রাথমিক পরীক্ষায় ভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছিল। তার পর আমেরিকারবিস্তারিত পড়ুন

ভ্যাকসিন বিষয়ক অ্যাপ তৈরিতে খরচ হচ্ছে না এক টাকাও : পলক

করোনা টিকাগ্রহীতাদের জন্য ডাটাবেজ তৈরিতে যে অ্যাপ তৈরি করা হচ্ছে তার জন্য কোনও টাকাই খরচ হবে না বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, টাকা খরচের খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওই অ্যাপ তৈরি করতে কোনও টাকাই খরচ হবে না। সোমবার (১১ জানুয়ারি) দেশের একটি গণমাধ্যমে ‘৯০ কোটি টাকা ব্যয়ে তৈরি অ্যাপের মাধ্যমে টিকাগ্রহীতাদের নিবন্ধন করা হবে’ শীর্ষক খবর প্রকাশ হলে সমালোচনার ঝড় ওঠে।বিস্তারিত পড়ুন

কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: ওবায়দুল কাদের

কোনো অপপ্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে দলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন সেতুমন্ত্রী। সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন। এ সময় তিনি আরও বলেন, মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে।বিস্তারিত পড়ুন

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিল : বায়োপিক শিল্পীদের তথ্যমন্ত্রী

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং ঐতিহাসিক দলিল হয়ে থাকবে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক এসময় উপস্থিত ছিলেন। ড. হাছান এসময়বিস্তারিত পড়ুন

ট্রাম্পের বিরুদ্ধে শেষ বেলায় অবস্থান নিলেন মেয়েও

শেষ বেলায় বাবা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন মেয়ে ইভাঙ্কাও। নিজের রাজনৈতিক ক্যারিয়ার উজ্জ্বল করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট-নির্বাচিত জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে চান তিনি। খবর ডেইলি মেইল’র। কিন্তু ট্রাম্প সেটা পছন্দ করছেন না। একে সবচেয়ে খারাপ সিদ্ধান্ত হবে বলে মেয়েকে সতর্ক করেছেন তিনি। এদিকে বিষয়টি নিয়ে বাপ-মেয়ের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প বলছেন, বাইডেনের অনুষ্ঠানে তার সন্তানদের যোগ দেয়া হবে অপমানজনক এবং পরিবারটির উচিত ঐক্যবদ্ধ হয়ে সামনে আগানো।

একাদশ অধিবেশনে সংসদে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা

আগামী ১৮ জানুয়ারি বসবে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন। করোনার কারণে অধিবেশনের প্রথম দিনে সাংবাদিকসহ সীমিত সংখ্যক অতিথির সংসদে প্রবেশের সুযোগ থাকছে। ওই দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ-১) তারিক মাহমুদ সাংবাদিকদের জানান, সংসদের শীতকালীন ও বছরের প্রথম অধিবেশন শুরুর দিন ১৮ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। শুধুমাত্র ওইদিন সাংবাদিকরা সংসদে প্রবেশ করতে পারবেন। তবে সংসদে প্রবেশের জন্য করোনা নেগেটিভ নিশ্চিত হতে হবে।বিস্তারিত পড়ুন

নড়াইলে এতিম শিশুদের নিয়ে খেজুর রসের পিঠা উৎসব

এই শীতকে উপভোগ্য করতে নড়াইলে দেড় শতাধিক এতিম শিশুদের নিয়ে আয়োজন করা হলো আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেজুর রসের পিঠা উৎসব। এই উৎসবকে ঘিরে মা বাবা হারা এসব এতিম শিশুদের যেন আনন্দের শেষ ছিলো না। নিজেদের হাতে তৈরি পিঠা ভাগাভাগি করে খেয়েছেন তারা। এ যেন এক অন্যরকম অনুভূতি। সম্প্রতি ব্যতিক্রমধর্মী এ আয়োজন করা হয়। নড়াইল সদর উপজেলার সীমানন্দপুর গ্রামে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘ আজিজুর রহমান বালিকা সমাজ সেবা এতিমখানা’। এই এতিমখানায় দুইবিস্তারিত পড়ুন

দেবহাটায় সাবেক সেনাসদস্যের পরিবারকে আবারো হুমকির অভিযোগ

সাতক্ষীরায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য, তার স্ত্রী এবং পরিবারের আরও তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার পরও পুলিশ এ সংক্রান্ত মামলায় কাউকে গ্রেফতার করেনি। এই সুযোগে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠে সেনাসদস্য পরিবারকে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে খুনজখম করবে বলে শাসিয়েছে। এ ঘটনার পর থেকে ওই পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দেবহাটার পুষ্পকাটী গ্রামের গোলাম মোস্তফা টুটুল। এসময় তার বোন মোশরেকা খাতুন ওবিস্তারিত পড়ুন

সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদকের ভগ্নিপতির মৃত্যুতে শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর মেজো ভগ্নিপতি শহিদুল ইসলাম খান চৌধুরী (৭৫) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মঙ্গলবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জনিয়েছেন সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, নির্বাহী সম্পাদক শেখ আসাদুর রহমান, বার্তা সম্পাদক ডা. মো. মুনসুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা আ.লীগের কয়েক নেতার সাথে শিমুলের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরার ৯০ দশকের ডাক সাইডের ছাত্র নেতা, জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কলারোয়ার কৃতি সন্তান জিএম ফাত্তাহ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কলারোযা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জাহাঙ্গীর আলম শিমুল।বিস্তারিত পড়ুন