Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাবেক মেয়র খোকনের বিরুদ্ধে ২ মামলা বর্তমান মেয়র তাপসের

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে পৃথক দুই মামলা হয়েছে। সোমবার সকালে ঘোষণা দেয়ার পরপরই এ মামলা করেন মেয়র। এর আগে সকালে রাজধানীর মানিকনগর ওয়াটার স্লুইস গেট ও ওয়াসা পাম্প হাউজ পরিদর্শনে তিনি মামলা করার কথা জানান। এসময় তাপস আরও বলেন, জলাবদ্ধতা নিরসন, কালভার্ট থেকে বর্জ্য অপসারণ- সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞ শুরু হয়েছে। একইসাথে, গোপীবাগবিস্তারিত পড়ুন
ইসির পদত্যাগের দাবিতে বিএনপি’র মানববন্ধন, সমাবেশ

ইসির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে সেখানে বক্তব্য রাখেন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চলে মানববন্ধন ও সমাবেশ। এসময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগের বিকল্প নেই। সরকারের তল্পিবাহক এই কমিশন। তারা অভিযোগ করেন, বর্তমান কমিশনের সহযোগিতায় সরকার সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমান কমিশনের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন মানববন্ধনে অংশ নেয়াবিস্তারিত পড়ুন
কেশবপুরে পানি সেচ দেয়া নিয়ে বিরোধে হামলা, আহত ১

যশোরের কেশবপুরে বৈদ্যুতিক মোটরের পানি সেচ দেওয়া নিয়ে বিরোধে হামলা-লুটপাটের ঘটনায় সেচ মোটর মালিক আহত হয়েছেন। কেশবপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বুড়িহাটি গ্রামের আকছেদ আলী মোড়লের পূত্র কামরুল ইসলাম (৩৮) এর কাবিলপুর মৌজায় নিজস্ব জমিতে ইরিবøকে একটি বৈদ্যুতিক সেচ মোটর রয়েছে। যেখান থেকে পানি দেওয়ার বিষয় নিয়ে কাবিলপুর গ্রামের মৃত কিনু গাজীর পূত্র খোদাবক্স ও মাওলাবক্স গাজীর সাথে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে খোদাবক্স গাজী ও তার পূত্রবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধু অ্যাডভেঞ্জার উৎসব উদ্বোধন

করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে আমরা ভারতকে বিশ্বাস করতে চাই বলে মন্তব্য করেছেন পররাষ্ট মন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন। সোমবার (১১ জানু) রাঙ্গামাটি মারী স্টেডিয়ামে বঙ্গবন্ধু অ্যাডভেঞ্জার উৎসবের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভারত সরকার বাববার অঙ্গীকার করেছে তারা যখনি ভ্যাকসিন ব্যবহার করবে আমরাও একটি সময় পাবো। এটি ভারতের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। তবে সঠিক কোন সময় পাবো তা স্বাস্থ্য মন্ত্রণালয় জানবেন তারা বলবেন। আমরা অন্যান্যবিস্তারিত পড়ুন
বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন’র কেন্দ্রীয় কমিটি’র সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় ফারুককে শুভেচ্ছা

বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন (রেজিঃ নং- বি ২২০৯) এর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় মোঃ ফারুকুজ্জামান ফারুককে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা রং পালিশ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জুম্মান আলী সরদার, সহ সভাপতি মো. আবুল হোসেন, সদরবিস্তারিত পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন
বাংলাদেশের আইনে কোনটা ধর্ষণ, কোনটা নয়?

বাংলাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়নবিরোধী কঠোর আইন থাকলেও এ নিয়ে বিভ্রান্তিও কম নেই। বিবাহিত স্ত্রীর অনিচ্ছাসত্বেও তার সাথে শারিরীক সম্পর্ক স্থাপন করলেও কি সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে? প্রেমিক-প্রেমিকা যদি বিয়ের আগেই পরস্পরের সম্মতিতে শারিরীক সম্পর্ক স্থাপন করে সেটা কী? সেই প্রেমিকা যদি হন অপ্রাপ্তবয়স্ক? বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ-ই বা কাকে বলা হচ্ছে? আসুন জেনে নেওয়া যাক এগুলোর পেছনের আইনি ব্যাখ্যা- ১৬ বছরের কম বয়সীর সম্মতি গ্রহণযোগ্য নয় বাংলাদেশের নারী ওবিস্তারিত পড়ুন
সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করা হবে বলে জানিয়েছেন বর্তমান মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সোমবার (১১ জানুয়ারি) রাজধানী কমলাপুর টিটিপাড়া সায়েদাবাদ গোপীবাগসহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের বর্জ্য অপসারণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এদিন, দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, বিভিন্নভাবে যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন। এই অভিযোগ তার নিজের নয়বিস্তারিত পড়ুন
সরকারের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ নিবন্ধ
যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব

যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব মো. আবু নাছের উন্নয়নের সাথে যোগাযোগ ব্যবস্থার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও সাহসি নেতৃত্বে দেশের স্থল যোগাযোগ অবকাঠামো উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। চলমান রয়েছে মহাসড়ক উন্নয়নসহ বেশকিছু মেগাপ্রকল্প। এসব প্রকল্পের কাজ শেষ হলে যোগাযোগব্যবস্থার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নের নবদিগন্ত উন্মোচিত হবে। মহাসড়ক উন্নয়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধিনে প্রায় ২২ হাজার কিলোমিটার মহাসড়ক নেটওয়ার্ক রয়েছে। সরকার ২০০৯ থেকে বর্তমান মেয়াদে ৪৫৩বিস্তারিত পড়ুন
নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল ১০ টার পরে এ দুটি পৌরসভা নির্বাচনের স্ব-স্ব নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল ও কালিয়ায় মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কমিশনার পদে ২০ জন ও সাধারণ কমিশনার পদে ৭১ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করছে । এরমধ্যে নড়াইল পৌরসভায় মেয়র পদে ৪ জন , সংরক্ষিতবিস্তারিত পড়ুন
মারা গেলেন প্রধানমন্ত্রীর জা রওশন আরা ওয়াহেদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রওশন আরা ওয়াহেদ রানী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার ফতেপুরে নিজ বাসভবনে তার মৃত্যু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার বড় ভাই মরহুম আব্দুল ওয়াহেদ কানু মিয়ার সহধর্মিনী ছিলেন রওশন আরা ওয়াহেদ রানী। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ওবিস্তারিত পড়ুন

