শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নড়াইল ও কালিয়া পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার সকাল ১০ টার পরে এ দুটি পৌরসভা নির্বাচনের স্ব-স্ব নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইল ও কালিয়ায় মেয়র পদে ৭ জন, সংরক্ষিত নারী কমিশনার পদে ২০ জন ও সাধারণ কমিশনার পদে ৭১ জন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহন করছে । এরমধ্যে নড়াইল পৌরসভায় মেয়র পদে ৪ জন , সংরক্ষিত নারী কমিশনার পদে ১১ জন ও সাধারণ কমিশনার পদে ৩৯ জন এবং কালিয়া পৌরসভায় মেয়র পদে ৩ জন , সংরক্ষিত নারী কমিশনার পদে ৯ জন ও সাধারণ কমিশনার পদে ৩২ জন প্রার্থীর এ নির্বাচনে প্রতিদ্বদ্ধিতা করবেন।

এ নির্বাচনে নড়াইল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী নারী নেত্রী আঞ্জুমান আরা, মনোনয়ন বঞ্চিত নড়াইল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (জগ) প্রতীকে সরদার আলমগীর হোসেন আলম, বিএনপি ধানের শীষের প্রার্থী জুলফিকার আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (পাখা) প্রতীকের প্রার্থী মাওলানা খায়রুজ্জামান এবং কালিয়া পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাবেক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র (চামচ প্রতীক) মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন এবং বিএনপির ধানের শীষের প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু প্রতিদ্বদ্ধিতা করবেন।

আগামী ৩০ জানুয়ারী এই দুই পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী