Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কিডনি সমস্যা দূর করে এলাচ

এলাচ এমন একটি মসলা যা ঠাণ্ডা, গলাব্যথা-সহ নানান অসুখ দূর করতে সাহায্য করে। এলাচ উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। কালো এলাচ ঠাণ্ডা ও কফজনিত সমস্যা দূর করে। এর অ্যান্টিসেপ্টিক সমৃদ্ধ বীজ থেকে পাওয়া তেল যা গলাব্যথা সারাতে কার্যকর। রান্নায় ব্যবহার করা ছাড়াও এলাচের কিছু বাড়তি সুবিধা রয়েছে। এটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবেও অনেকে ব্যবহার করে থাকেন। চলুন জেনে নেই, এলাচের কিছু অবিশ্বাস্য উপকারিতার কথা। পেটের সমস্যা দূর করে এলাচ পেটের ফাঁপা অবস্থা হ্রাসবিস্তারিত পড়ুন
নতুন বই নিয়ে শিক্ষার্থীদের বাড়িতে বাড়িতে হাজির শিক্ষকেরা!

করোনার কারণে এবার বছরের প্রথমদিন শিক্ষার্থীদের মাঝে উৎসব করে নতুন বই বিতরণ হয়নি। বিগত বছরগুলোতে কোমলমতি শিক্ষার্থীরা শীত-কুয়াশা উপেক্ষা করে সকালেই নতুন বই নিতে বিদ্যালয়ে হাজির হতো। বই নিয়েই কেউ ছুট দিত বাড়ির পথে আবার কেউবা নতুন বইয়ের ঘ্রাণ নিত মন ভরে। কিন্তু এবার করোনা মহামারির কারণে এসবের কিছুই হয়নি। তবে নতুন বছরের প্রথমদিন নতুন বই বিতরণ বন্ধ থাকেনি। উৎসব না হলেও এবার বই বিতরণে ছিল ব্যতিক্রমী উদ্যোগ। ভ্যানে করে বাড়িবিস্তারিত পড়ুন
ভারতে অনুমোদন পেল অক্সফোর্ডের টিকা

অক্সফোর্ডের টিকা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে ভারতে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ছাড়পত্র দেওয়া হয়েছে। বছরের প্রথম দিন শুক্রবার (০১ জানুয়ারি) টিকার এ অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, পরীক্ষামূলক ভাবে দেশে করোনা টিকা প্রয়োগ আগেই শুরু হয়েছিল। এবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ প্যানেলের পক্ষ থেকে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হল। এরপর এটিকে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, ‘ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া’র কাছে পাঠানোবিস্তারিত পড়ুন
নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। ভৈরব হাইওয়ে থানার ওসি আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে বিপরীতদিক ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কারটির চার যাত্রীর মৃত্যু হয়। একজনকেবিস্তারিত পড়ুন
জ্যোতিষীর চোখে কেমন যাবে ২০২১

২০২১ সালের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। বাংলাদেশ এর বাইরে নয়। ২০২০ সালে করোনা মহামারী গ্রাস করেছে স্বাস্থ্য থেকে অর্থনৈতিক পরিস্থিতি। অনেকে হারিয়েছেন আপনজন। না-ফেরার দেশে অনেক বিশ্বনেতা। দানবীয় এ মহামারীতে মৃত্যুশোক আর রোগযন্ত্রণা ছাড়াও বহু মানুষের জীবনে কাজ হারানোর কঠিন আর্থিক সংকট তৈরি হয়েছে। ফলে প্রশ্ন হচ্ছে- সব রাশির জাতক-জাতিকার জন্য ২০২১ সাল কেমন যাবে? নতুন বছরে কেমন কাটবে দিন? সৌভাগ্যের চাকা কার কতটা ঘুরবে? সবার না হলেও কিছু মানুষেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে ট্রাক চাপায় কিশোরের মৃত্যু

যশোরের মনিরামপুর পৌর শহরের দোলখোলা মোড়ে ট্রাক চাপায় জামাল হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দোলখোলা-ঢাকুরিয়া সড়কের সিএর মিলের সামনে এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। নিহত কিশোর জামাল গাংড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় কিশোর জামাল বাইসাইকেল চালিয়ে বাজারের দিকে আসছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকে চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেবিস্তারিত পড়ুন
ভারতে পাচার তিন কিশোরী ২ বছর পর ফিরলো বেনাপোল দিয়ে

প্রতিবেশী ও স্বজনদের মাধ্যমে ভারতে পাচারের শিকার তিন কিশোরীকে উদ্ধারের দুই বছর পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। এদিকে ফেরত আসা কিশোরীদের যশোরের বেনাপোল থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারে কাছে পৌঁছে দিতে। শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে ৫টায় তাদেরকে ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। কিশোরীদের ফিরে পেয়ে স্নেহের মায়ায় জড়িয়ে ধরেন বাবা-মা। ফেরতবিস্তারিত পড়ুন
কেশবপুরে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণ পাশে বসুন্তিয়া মৌজায় শুক্রবার সকালে আজিজুর রহমানের ধানের পাতা ক্ষেত থেকে ইদ্রিস আলী (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথায় ও মুখে ক্ষতের চিহ্ন ছিল। সে ভ্যান চালক ছিলো বলে জানা গেছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভ্যান চালক ইদ্রিস আলী উপজেলার মজিতপুর ইউনিয়নের শ্রীফলা গ্রামের সাহাবুদ্দীন সরদারের ছোট ছেলে। ইদ্রিস আলীর মা ফতেমা বেগম জানান, বৃহস্পতিবার বিকালে ভাড়াবিস্তারিত পড়ুন
বই উৎসবে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নে স্কুলে স্কুলে বিনামূল্যে বই বিতরণ

নতুন বছরের প্রথম দিনে দেশব্যাপী বই উৎসবের অংশ হিসেবে কলারোয়ার বিভিন্ন ইউনিয়নের স্কুলে স্কুলে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। করোনায় স্বাস্থঝুঁকির কথা বিবেচনা করে স্কুলে স্কুলে শিশু শ্রেণী থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে বই বিতরণ করা হয়। শুক্রবার (১জানুয়ারী) নতুন বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের নতুন বই দেয়া শুরু হয়েছে। বিভিন্ন ইউনিয়নের স্কুল গুলো ঘুরে দেখা গেছে, নতুন বইয়ের উৎসব চলছে। তবে করোনা ভাইরাসের কথা বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ যথাযথবিস্তারিত পড়ুন
কলারোয়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলারোয়ায় জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান। এসময় জাতীয় পার্টির উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে দলের সাংগঠনিক বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ হেল আলিম বাবু, জাপা নেতা শামসুর রহমান, আজিবার রহমান, আবুলবিস্তারিত পড়ুন

