বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে পাচার তিন কিশোরী ২ বছর পর ফিরলো বেনাপোল দিয়ে

প্রতিবেশী ও স্বজনদের মাধ্যমে ভারতে পাচারের শিকার তিন কিশোরীকে উদ্ধারের দুই বছর পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
এদিকে ফেরত আসা কিশোরীদের যশোরের বেনাপোল থেকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারে কাছে পৌঁছে দিতে।

শুক্রবার (০১ জানুয়ারি) বিকেলে ৫টায় তাদেরকে ট্রাভেল পারমিটে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
এসময় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয়। কিশোরীদের ফিরে পেয়ে স্নেহের মায়ায় জড়িয়ে ধরেন বাবা-মা।

ফেরত কিশোরীরা হলেন- যশোরের মুসলিমা খাতুন (১৭), ভোলার শিল্পী আক্তার পাখি ( ১৮) ও বাগেরহাটের রাবেয়া খাতুন (১৬)।

কিশোরীদের গ্রহণকারী জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর শাখার প্রোগ্রামার অফিসার এ বি এম মুহিত জানান, ভুক্তভোগী কিশোরীদের কাউকে নায়িকা বানানো, আবার কাউকে ভালো কাজ আবার কাউকে বেড়ানোর কথা বলে আত্মীয়রা ভারতে নেয়। পরে প্রতিশ্রুতি ভঙ্গ করে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন ঝুঁকিমূলক কাজে ব্যবহার করে। এসময় পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে। পরে ভারতের মুম্বায়ের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে মুসলিমা খাতুনকে দুই বছর, রাবেয়া খাতুনকে দুই মাস ও শিল্পী আক্তার পাখিকে এক বছর নিজেদের শেল্টার হোমে রাখে।

এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে ট্রাভেল পারমিটের আজ বিকেলে তাদেরকে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। পাচারকারীদের বিরুদ্ধে আইনি সহায়তায় সব ধরনের সহযোগিতা করবে জাস্টিস এন্ড কেয়ার।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা তিন নরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলেও তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা