বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন

তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতভর ঘন কুয়াশা আর কনকনে হাওয়া দেশের বিভিন্ন জেলায় বাড়িয়ে দিয়েছে ঠাণ্ডা। এতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও প্রান্তিক মানুষেরা। সকাল থেকে ঘন কুয়াশা আর হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়লেও কুয়াশার দাপট না কমায় শীতে কাবু জনজীবন। রাজশাহী, ঠাকুরগাঁও সহ দেশের উত্তরের বিভিন্ন জেলায় মৃদু কুয়াশা ও শীতল বাতাস থাকায় খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে। এছাড়া সকালে কাজের সন্ধানে শহরে ছুটে আসা মানুষেরা পড়েনবিস্তারিত পড়ুন

জিয়াকে যারা মুছে দিতে চাইছে, তারাই ইতিহাস থেকে মুছে যাবে: গয়েশ্বর

১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাকে টুপি ও কোটের প্রতিযোগিতার ফসল হিসেবে অভিহিত করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই দুঃখজনক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে জিয়াউর রহমানের দিকে তীর ছোঁড়া হয়। আসলে মোশতাকের টুপি আর শেখ মুজিবের কোটের প্রতিযোগিতার ফসল ১৫ আগস্টের ঘটনা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। গয়েশ্বরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিলবাহী ঈগল পরিবহনসহ ৪ ব্যক্তি আটক

কলারোয়ায় ঢাকাগামী ঈগল পরিবহন থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ওই পরিবহনের চালক, সুপারভাইজারসহ ৪ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলা মোড়ের ঢাকা গাড়ির কাউন্টার এলাকা থেকে এ আটকের ঘটনা ঘটে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির সেখানে উপস্থিত ছিলেন। সেকেন্ড অফিসার এসআই সাহাজান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের ব্যাটারী বক্স থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ ৪ জনকে আটক করে পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন

কলারোয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরার কলারোয়াসহ সারাদেশের আট বিভাগের বিভিন্ন উপজেলায় নবনির্মিত ২০টি ফায়ার স্টেশন একযোগে উদ্বোধন করা হয়। পুরান ঢাকার কাজী আলাউদ্দীন রোডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্বোধন করেন। ৩ কোটি ১০ লাখ ৭২ হাজার পাঁচশত টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মিতবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ফেন্সিডিলসহ পাচারকারি গ্রেপ্তার

পরিবহনযোগে ঢাকায় পাচারকালে ভারতীয় ৪৮ বোতল ফেনসিডিলসহ এক পাচারকারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার হিজলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম নিজামউদ্দিন ওরফে রাসেল (২৪)। সে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। কালিগঞ্জ থানার উপপরিদর্শক জিয়াত আলী জানান, ফেনিসিডিলর একটি বড় চালান শ্যামনগর থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে মর্মে তিনি খবর পান। এরই ভিত্তিতে সহকারি উপপরিদর্শক তারককে নিয়ে তিনিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় মেডিকেল কলেজ’র সম্মেলন কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামের আগামী ৩০ ডিসেম্বর অবসর জনিত কারণে পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

দেবহাটায় অসহায়কে ঘর দিলেন আলফা

দেবহাটার সখিপুরে এক অসহায় পরিবারকে গৃহনির্মান করে দিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা। রবিবার বিকালে নারিকেলী গ্রামে সদ্য নির্মিত বাসগৃহটি অসহায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এসময় জেলা পরিষদ সদস্য আল ফেরদৌস আলফা, স্থানীয় ইউপি সদস্য জগন্নাথ মন্ডল উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে জেলা পরিষদ সদস্য আলফা তার নির্বাচনী এলাকা দেবহাটার পাঁচ ইউনিয়ন ও সদরের ভোমরা ইউনিয়নের বিভিন্ন এলকায় অসহায় গৃহহীন বহু পরিবারকে নিজস্ব অর্থায়নে গৃহনির্মান করে দিয়ে আসছেন।বিস্তারিত পড়ুন

দেবহাটায় স্বাধীনতা প্রজন্মলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

দেবহাটায় আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার গাজীরহাট বাজারে নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও কেঁক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসেন সাহেব আলী। নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বরের সভাপতিত্বে এসময় জেলা আওয়ামী স্বাধীনতা প্রজন্মলীগের সহ-সভাপতি আশিকুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মুজিবরবিস্তারিত পড়ুন

দেবহাটায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেপ্তার

দেবহাটায় রিয়াজুল ইসলাম (৪৫) নামের ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামের মৃত আকবর সরদারের ছেলে এবং জিআর ৫৩/২০ (দেব:) মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই আসিফ মাহমুদ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পরবর্তী তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের বহিষ্কার করবে আওয়ামী লীগ

পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে হার্ড লাইনে যাচ্ছে আওয়ামী লীগ। দলের পদ-পদবীতে থেকে নৌকার বিরুদ্ধেই যারা ‘স্বতন্ত্র’ প্রার্থীর নামে বিদ্রোহী হবে তাদেরকেই দল থেকে সারাজীবনের জন্য বহিষ্কার করা হবে। তার আগে ‘বিদ্রোহীকে বুঝিয়ে বসানো’র চেষ্টা করবে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এতে কাজ না হলেও এ্যাকশনে যাবে ক্ষমতাসীন দলটি। বিগত স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহীদের সাধারণ ক্ষমা করা হলেও এখন সেই সুযোগ থাকছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার গণভবনে আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন