সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের বহিষ্কার করবে আওয়ামী লীগ

পৌরসভা নির্বাচনে বিদ্রোহীদের নিয়ে হার্ড লাইনে যাচ্ছে আওয়ামী লীগ। দলের পদ-পদবীতে থেকে নৌকার বিরুদ্ধেই যারা ‘স্বতন্ত্র’ প্রার্থীর নামে বিদ্রোহী হবে তাদেরকেই দল থেকে সারাজীবনের জন্য বহিষ্কার করা হবে। তার আগে ‘বিদ্রোহীকে বুঝিয়ে বসানো’র চেষ্টা করবে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এতে কাজ না হলেও এ্যাকশনে যাবে ক্ষমতাসীন দলটি।

বিগত স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহীদের সাধারণ ক্ষমা করা হলেও এখন সেই সুযোগ থাকছে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন।

গত ২৮ নভেম্বর স্থানীয় সরকারের প্রথম ধাপের নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাই করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় বিগত পৌরসভা নির্বাচনে যারা নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদেরকে এবার আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না। কিন্তু সভায় ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় শফিকুল ইসলাম হবিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে সে সিদ্ধান্তের ব্যত্যয় ঘটছে।

এ প্রসঙ্গে শনিবার রাতে মনোনয়ন বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, ভুলবশত বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়ে তিনি দ্বিতীয় অবস্থান করেছিলেন।

আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, বৈঠকে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক কঠোর শাস্তির সিদ্ধান্ত হয়েছে।

তবে ব্যবস্থা নেওয়ার আগে বিদ্রোহী প্রার্থীদের বুঝিয়ে শুনিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করা হবে। ভোটের আগ মুহূর্ত পর্যন্ত এই চেষ্টা চলবে।
সূত্রগুলো জানায়, বৈঠকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি নিয়েও আলোচনা হয়। আগামী ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বলে জানান।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন

একই রকম সংবাদ সমূহ

বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন শতাধিক নেতাকর্মীকেবিস্তারিত পড়ুন

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতেবিস্তারিত পড়ুন

একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী

বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ওবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী