বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় শ্বাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে জামাতা!- অভিযোগ শ্বশুরের

শ্বাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছেন আশাশুনির প্রতাপনগর এপিএস ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ মাও. ওহিদুজ্জামান। এমনই অভিযোগ ও ঘটনায় প্রতিকার চেয়ে ওহিদুজ্জামানের শ্বশুর সোহরাব উদ্দীন গাজী প্রতাপনগর ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি জাকির হোসেনের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, সোহরাব উদ্দীন গাজীর স্ত্রীর সাথে মাও. ওহিদুজ্জামানের অবৈধ সম্পর্ক ছিলো। এই অবৈধ সম্পর্ক বজায় রাখতে মাও. ওহিদুজ্জামানের সাথে কৌশলে নিজ কন্যাকে বিয়ে দেন সোহরাব উদ্দীন গাজী স্ত্রী মোমেনাবিস্তারিত পড়ুন

মার্কিন সাবেক রাষ্ট্রদূত বিউটেনিসের সাক্ষাৎকারে চাঞ্চল্যকর তথ্য

বাংলাদেশের জনগণের প্রশংসা করি রাজনীতিবিদদের করতে পারি না

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস বলেছেন, বাংলাদেশে কাটানো সময়টা ছিল দারুণ। আমি বাংলাদেশের জনগণের খুব প্রশংসা করি। কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে সেটা করতে পারি না। বাংলাদেশের রাজনীতিবিদদের প্রশংসা না করার কারণ বিভিন্ন ঘটনার প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন বিউটেনিস। তার মতে, বাংলাদেশের রাজনীতিবিদদের কর্মকান্ড ছিল তার জন্য বিব্রতকর। সবাই তাকে রাজনীতিতেও জড়িয়ে ফেলতে চাইত বলেও মনে করেন তিনি। প্যাট্রিসিয়া বিউটেনিস ২০০৬ সালের ১৩ এপ্রিল থেকে ২০০৭ সালের ২৩ জুন পর্যন্ত বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতবিস্তারিত পড়ুন

দেশে কে কখন করোনার টিকা পাবে

দেশের মোট জনসংখ্যার ৮০ শতাংশ অর্থাৎ ১৩ কোটি ৮২ লাখ মানুষ পর্যায়ক্রমে করোনাভাইরাসের টিকা বিনা মূল্যে পাবে। পাঁচ পর্বে ৫০ ভাগে এটা দেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে প্রত্যেককে প্রথম ডোজ দেওয়ার ২৮ দিনের মাথায় দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সরকারের তরফ থেকে গত কয়েক দিন ধরে আভাস দেওয়া হচ্ছে, ক্রিসমাসের আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন পেলে পরবর্তী দুই সপ্তাহের কাছাকাছি সময়ে দেশে টিকা চলে আসবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য সূত্র অনুসারে মোট জনগোষ্ঠীর ৩বিস্তারিত পড়ুন

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতে বিজিবি প্রতিনিধিদল

ভারতের গৌহাটিতে অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রতিনিধিদল এখন ভারতে অবস্থান করছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করে। প্রতিনিধিদলটি চেকপোস্ট নো-ম্যান্স ল্যান্ডে পৌঁছালে বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান। এরপর বিজিবিবিস্তারিত পড়ুন

বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.১

গত কয়েক দিনের তুলনায় দেশে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও কমে এসেছে। দেশের পাঁচটি অঞ্চলে আজ শৈত্যপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এসব তথ্য জানিয়েছে। শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, কুমিল্লা, তেঁতুলিয়া, রাজারহাট ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়া ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলাবিস্তারিত পড়ুন

নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার ১

নড়াইলে র‍্যাবের আভিযানে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। র‌্যাব সূত্র জানায়, র‍্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপীনাথপুর গ্রামস্থ্য নবগঙ্গা নদীর উপর অবস্থিত সিএমবি ব্রিজ এর দক্ষিণ পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এরূপ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ২২ ডিসেম্বর বিকাল ৫টার দিকে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মোঃ সবুজ মিয়া (২২) কে ১৯১ পিস ইয়াবাসহ হাতেনাতেবিস্তারিত পড়ুন

কেশবপুরে গ্রামীণ ফোনের টাওয়ার অফিসের কর্মী ১১দিন যাবৎ নিখোঁজ!

যশোরের কেশবপুরে গ্রামীণফোনের টাওয়ার অফিসের কর্মী বরুণ মন্ডল ১১দিন যাবৎ নিখোঁজ রয়েছে। কেশবপুর থানায় জিডি সূত্রে জানা গেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের নির্মল মন্ডলের পূত্র বরুণ মন্ডল (৩০) বাগেরহাট সদরে গ্রামীণফোনের টাওয়ার অফিসে পি.জি রানার পদে চাকুরী করেন। গত ৮ ডিসেম্বর তারিখে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করেন। ছুটি শেষে ১২ ডিসেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বরুণ মন্ডল তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ঐদিন বিকাল ৩টা থেকে তার ব্যবহৃত ০১৩১৩-৪৩৮৫২৯ ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহর সমাজসেবা অফিসে ফ্রিল্যান্সিং শেখার সুযোগ

সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং শিখে স্বাবলম্বী হওয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে শহর সমাজসেবা অফিস। শহর সমাজসেবা অফিস ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের তত্তাবধায়নে স্বল্প ও দীর্ঘমেয়াদী কোর্সে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখে মার্কেটপ্লেসে যুক্ত হয়ে আয় করা যাবে। শহর সমাজসেবা অফিসের ফ্রিল্যান্সিংয়ের স্বল্পমেয়াদী কোর্সে মাত্র ছয় মাসে ওয়েব ডিজাইন শেখা যাবে। আর ডিজাইনের পাশাপাশি ডেভেলপমেন্ট শিখতে সময় লাগবে আরও ছয় মাস অর্থাৎ মাত্র এক বছরেই একজন শিক্ষার্থী ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট সম্পর্কে যথোপযুক্ত জ্ঞানবিস্তারিত পড়ুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক

পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবদলের কর্মী সভাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপির মধ্যে হামলা, ভাংচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ অর্ধ শতাধিক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় কমিটির দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মঠবাড়িয়া উপজেলা যুবদলের কর্মী সভা শুরু হয়। এ সময় যুবদল ও ছাত্রলীগের মধ্যে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাক বাতন্ডা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে উভয় পক্ষের মধ্যেবিস্তারিত পড়ুন

স্টার জলসা দেখতে না দেয়ায় ভাইয়ের সঙ্গে অভিমানে বোনের আত্মহত্যা

বাড়িতে মায়ের কক্ষে বসে দুই ভাইবোন টেলিভিশন দেখছিল। ভাই বলে কার্টুন দেখবে। বোন বলে স্টার জলসা দেখবে। রিমোট নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। অবশেষে ভাইয়ের ওপর অভিমান করে অন্য কক্ষে গিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বোন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে লক্ষ্মীপুরের রায়পুর বামনী ইউপির কাজের দীঘিরপাড় এলাকায়। নিহত শিশু জান্নাত আক্তার প্রিমা (৯) একই এলাকার শিপনের মেয়ে ও কাজের দিঘিরপাড় আলিম মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্রী। স্বজনরাবিস্তারিত পড়ুন