সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে গ্রামীণ ফোনের টাওয়ার অফিসের কর্মী ১১দিন যাবৎ নিখোঁজ!

যশোরের কেশবপুরে গ্রামীণফোনের টাওয়ার অফিসের কর্মী বরুণ মন্ডল ১১দিন যাবৎ নিখোঁজ রয়েছে।

কেশবপুর থানায় জিডি সূত্রে জানা গেছে, উপজেলার গড়ভাঙ্গা গ্রামের নির্মল মন্ডলের পূত্র বরুণ মন্ডল (৩০) বাগেরহাট সদরে গ্রামীণফোনের টাওয়ার অফিসে পি.জি রানার পদে চাকুরী করেন। গত ৮ ডিসেম্বর তারিখে ছুটি নিয়ে বাড়িতে অবস্থান করেন। ছুটি শেষে ১২ ডিসেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বরুণ মন্ডল তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। ঐদিন বিকাল ৩টা থেকে তার ব্যবহৃত ০১৩১৩-৪৩৮৫২৯ ও ০১৭৩০-৯৩০১৪১ নম্বর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কর্মস্থল, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও অদ্যবাধি তার কোন স্বন্ধান পাওয়া যায়নি।

এব্যাপারে বরুণ মন্ডলের পিতা নির্মল মন্ডল কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ৪২৭, তারিখ ১৩-১২-২০২০ ইংরেজি।

বরুণ মন্ডলের উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি। গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল প্যান্ট, শার্ট ও জ্যাকেট। স্বহৃদয়বান কোন ব্যাক্তি যদি বরুণ মন্ডলের স্বন্ধান পান তবে ০১৭৮৫-৫৪১৪৫৩ মোবাইল নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য তার পিতা নির্মল মন্ডল অনুরোধ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা