Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় যাত্রা ফেডারেশন’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাতক্ষীরায় বাংলাদেশ যাত্রা ফেডারেশন’র ত্রি-বার্ষিক সম্মেলন ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণবিস্তারিত পড়ুন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিবের মায়ের ইন্তেকাল, শোক

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মতিয়ার রহমান এবং কেশবপুর প্রেসক্লাবের সদস্য কেশবপুর সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মশিউর রহমানরে মাতা আছিয়া বগেম (৮৮) বার্ধক্য জনিত কারণে শনিবার ভোর ৫টার দিকে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাঁচরাই গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না..রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্থানীয় ঈদগাহ ময়দানে বিকেলে মরহুমার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযার নামাজ পড়ান বড়ঙ্গো পীর সাহবের ছেলে পীরজাদাবিস্তারিত পড়ুন
কেশবপুরে পৈতৃক জমিজমার বিরোধের জেরে বসত বাড়ি ভাংচুর

যশোরের কেশবপুর উপজেলার প্রতাপপুর গ্রামে পৈতৃক জমিজমার বিরোধের জেরে বসত বাড়ি ভাংচুর। এব্যাপারে হযরত আলী বিশ্বাস বাদী হয়ে বুধবার বিকেলে কেশবপুর থানায় ৬ জনের নামে একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে পৈতৃক জমিজমা ও পূর্ব শত্রæতার জের ধরে গত মঙ্গলবার সকালে উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত সোবাহান বিশ্বাসের দুই ছেলে হযরত ও ওহাবের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওহাব ও তার ছেলে বাবু, ওবাইদুলসহ ৬/৭ জন বসত বাড়িতেবিস্তারিত পড়ুন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তালায় ইউএনও’র নেতৃত্বে সমাবেশ

‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্য সামনের রেখে সাতক্ষীরার তালায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও বঙ্গবন্ধুকে অসম্মানের প্রতিবাদে ইউএনও’র নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওবায়দুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ মোল্ল্যা,বিস্তারিত পড়ুন
কলারোয়ার হেলাতলায় আ.লীগের কর্মী সমাবেশ

আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কলারোয়ার হেলাতলা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) বিকালে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আ.লীগ সভাপতি আব্দুল মাজেদ বিশ্বাস, আ.লীগ নেতা আজগর আলী, আলমগীর হোসেনসহ নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেনবিস্তারিত পড়ুন
বিশ্বের শীতলতম স্কুল, মাইনাস ৫১ ডিগ্রিতেও শ্রেণিকক্ষে আসে শিক্ষার্থীরা!

সাইবেরিয়াকে বিশ্বের অন্যতম শীতল স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানেই রয়েছে বিশ্বের শীতলতম স্কুল। ক্লাসের তাপমাত্রা প্রায়ই থাকে মাইনাস ৫০ ডিগ্রির আশেপাশে। তবে আশ্চর্যজনক ব্যাপার হল এই শীতেও ছোট শিশুরা স্কুলে আসছে। তবে যখন তাপমাত্রা মাইনাস ৫২ ডিগ্রিরও নীচে চলে যায় তখন ১১ বছরের শিক্ষার্থী বা তারও কম বয়সীদের জন্য স্কুল বন্ধ থাকে। এই স্কুলটি ওমায়াকন শহরে অবস্থিত। শুধু স্কুল না, পোস্ট অফিস এবং ব্যাংকের মতো কিছু প্রাথমিক সুবিধাও রয়েছে এখানে।বিস্তারিত পড়ুন
শ্যামনগরে ধর্ষণের চেষ্টাকালে যুবকের লিঙ্গ কর্তন ও যুবক আটক

সাতক্ষীরার শ্যামনগরে ধর্ষণের চেষ্টাকালে যুবকের লিঙ্গ কর্তন করেছে গৃহবধু। পুলিশ ধর্ষন চেষ্টার অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দূর্গাবাটি গ্রামে। গ্রেপ্তারকৃত যুবকের নাম খায়রুল ইসলাম (১৮)। তিনি উপজেলার দুর্গাবাটি গ্রামের কামরুল ইসলামের ছেলে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, খায়রুল ইসলাম স্থানীয় এক গৃহবধুকে নিয়মিত কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। বৃহস্পতিবার গৃহকর্তা না থাকার সুযোগ নিয়ে রাতে খায়রুল ওই গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করলে তারবিস্তারিত পড়ুন
১২ ডিসেম্বর: যবিপ্রবি ল্যাবে ৮ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১২ ডিসেম্বর শনিবার ঘোষিত করোনা পরীক্ষার ফলাফলে যশোরের ৫৭ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের, মাগুরার ১১ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের ও নড়াইলের ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অর্থাৎ যবিপ্রবির ল্যাবে মোট ৭৩ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের করোনা পজিটিভবিস্তারিত পড়ুন
করোনার টিকা নিয়ে ‘এইচআইভি পজিটিভ’, বাতিল হলো চুক্তি

করোনা রুখে দিতে টিকাকেই একমাত্র উপায় হিসেবে দেখছে বিশ্ব। কিন্তু তা যদি হয় হিতের বিপরীত, তাতে ভোগান্তি বাড়বে ছাড়া কমবে না। এমনই ঘটনা ঘটলো অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলীয় একটি প্রতিষ্ঠানের তৈরি করোনা টিকার ট্রায়ালে অংশ নেওয়ার পর এক স্বেচ্ছাসেবীর দেহে এইচআইভি ধরা পড়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে টিকা কেনার চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। এর আগে অস্ট্রেলিয়া সরকার দেশটির সংস্থা সিএসএল এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় (ইউকিউ) থেকে তৈরি হওয়া এই টিকার পাঁচ কোটি ১০বিস্তারিত পড়ুন
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ ১৭-১৮ ডিসেম্বর

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর আগে হালকা বৃষ্টিপাতও হতে পারে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, আগামী ১৭ থেকে ১৮ ডিসেম্বর নাগাদ দেশে প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমদিকে, দেশের উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ অনুভূত হবে। পরবর্তীতে দেশজুড়ে ও শৈত্যপ্রবাহ অনুভূত হবে। উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ হলেও এর প্রভাবে দেশজুড়ে তাপমাত্রা নেমে আসবে। শৈত্যপ্রবাহেরবিস্তারিত পড়ুন

