শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার টিকা নিয়ে ‘এইচআইভি পজিটিভ’, বাতিল হলো চুক্তি

করোনা রুখে দিতে টিকাকেই একমাত্র উপায় হিসেবে দেখছে বিশ্ব। কিন্তু তা যদি হয় হিতের বিপরীত, তাতে ভোগান্তি বাড়বে ছাড়া কমবে না। এমনই ঘটনা ঘটলো অস্ট্রেলিয়ায়।

অস্ট্রেলীয় একটি প্রতিষ্ঠানের তৈরি করোনা টিকার ট্রায়ালে অংশ নেওয়ার পর এক স্বেচ্ছাসেবীর দেহে এইচআইভি ধরা পড়েছে।

এ কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে টিকা কেনার চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

এর আগে অস্ট্রেলিয়া সরকার দেশটির সংস্থা সিএসএল এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় (ইউকিউ) থেকে তৈরি হওয়া এই টিকার পাঁচ কোটি ১০ লাখ ডোজ কিনতে সম্মত হয়েছিল।

প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিএসএল এবং কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালযয়ের দাবি, ট্রায়ালে অংশগ্রহণকারীদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই। এবং এইচআইভি পজিটিভ ধরা পড়ার রিপোর্টটি ভুল। টিকাটি পরীক্ষার প্রথম পর্যায়ে ছিল এবং অ্যান্টিবডি তৈরিতে কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছিল।

তবে টিকাটি নেওয়ার পর গ্রাহকদের মধ্যে করোনাভাইরাসের পাশাপাশি এইচআইভির অ্যান্টিবডিও তৈরি হয়। এ কারণেই পরবর্তী পরীক্ষায় এইচআইভির পজিটিভ হওয়ার ভুল রিপোর্ট আসে। এ সমস্যাটি সমাধানে আরো প্রায় এক বছর লাগতে পারে, তাই আপাতত এ টিকা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি।

একই রকম সংবাদ সমূহ

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ