Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে জনসচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক প্রচারণা ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিলবোর্ড স্থাপনসহ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের গণভোটের লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। গণভোট নিয়ে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করছেন। ইতোমধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যানার-ফেস্টুন স্থাপন, শিক্ষক সমাবেশ, অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকেরবিস্তারিত পড়ুন
ভোমরার শ্রীরামপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

নিজস্ব প্রতিনিধি : গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকালে শ্রীরামপুর ইউনাইটেড মডেল কলেজের সামনে ভোমরা ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৩০ আনসার ব্যাটালিয়নের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়ন ( বিএন) ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন পালিত হয়েছে মঙ্গলবার দুপুরে পুরাতন জমিদার বাড়ি উক্ত ব্যাটালিয়ন এর মাঠে জাকজামক পূর্ণ পরিবেশে কেক কাটা ও শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেজ্ঞ উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। এর পূর্বে মঙ্গলবার ফজর নামাজ এর পর ইউনিট ও বাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত,বিস্তারিত পড়ুন
আশাশুনি থানার বিশেষ অভিযানে ৬ জুয়াড়ি আটক

সাতক্ষীরার আশাশুনি থানার পুলিশের অভিযানে ৬ জুয়াড়ি আটক। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত ৩টার সময় আশাশুনির শোভনালী গ্রামের মোঃ আশরাফুল এর চায়ের দোকানের ভিতর জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে আশাশুনি থানা পুলিশ। এসময় টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসর থেকে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। ৬ আসামীকে আশাশুনি থানা পুলিশ আটক করে। আটককৃত আসামীরা হলেন, ১. প্রশান্ত সরকার (৫৬) সে বৈকরঝুটি এলাকার মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ আটক ১

সাতক্ষীরার দেবহাটা থেকে ৭৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার (১৯ জানুয়ারি) রাত আটটার দিকে দেবহাটার বহেরা গ্রামের দারুল উলুম আমিল মাদ্রাসার সামনে এআটকের ঘটনা ঘটে। ডিবি পুলিশের আটককৃত যুবকের নাম মোঃ ঈমন আলী (২৭)। সে পার্শ্ববর্তী পুস্পকাটি গ্রামের মোঃ ওমর আলী’র ছেলে। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ নিজাম উদ্দীন মোল্যা জানান, আমার তত্বাবধায়নে ইন্সপেক্টর মোঃ জামিল কবীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ইয়াবা বিক্রির সময়বিস্তারিত পড়ুন
সাবেক এমপি গোলাম রেজার বক্তব্য রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : গাজী নজরুল

এবিএম কাইয়ুম রাজ : সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম এক বিবৃতিতে সাবেক এমপি গোলাম রেজার সাম্প্রতিক বক্তব্যকে ‘ন্যাক্কারজনক মিথ্যাচার’, ‘রাজনৈতিক দেউলিয়াত্ব’ এবং ‘পাগলের প্রলাপ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে গাজী নজরুল ইসলাম বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে গোলাম রেজা যে কুরুচিপূর্ণ ও হাস্যকর বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের আয়োজনে কলেজ মাঠে সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসেম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়াবিস্তারিত পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশ
সাতক্ষীরা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভা

ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে, আইবি পাটকেলঘাটা থানা কার্যালয়ে এক জরুরি বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পির সাহেব চরমোনাই মনোনীত হাতপাখার এমপি পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদীন পাটকেলঘাটা মহিলা মাদ্রাসার সুযোগ্য মুহাতামিম মাওলানা মোঃ রেজাউল করিম সাহেব। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী মাওলানা শেখ মাহমুদুল হাসান সাহেবের সঞ্চালনায় উক্ত জরুরি বৈঠকে দিক নির্দেশনা মুলকবিস্তারিত পড়ুন
ক্ষমতা নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি : তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। আমি আপনাদেরই সন্তান। আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ বক্তব্য দেন। এসময় কড়াইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারেক রহমান বলেন, মা-বোনদের স্বাবলম্বী করা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্যও ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, করাইলের সন্তানদের উন্নতবিস্তারিত পড়ুন
৬৩ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ মঙ্গলবার বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে মূলত পোস্টাল ভোট বিডি অ্যাপের কার্যক্রম এবং এ–সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। এই সভায় প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

