Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জামায়াত আমিরসহ শীর্ষ ৭ নেতার নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ইসির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির ৭ প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পৃথক চিঠিতে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী মজিবুর রহমানের নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে আবেদন আসার পর এসব প্রার্থীদের ভোট পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি দেওয়া হয়েছে। জামায়াতের বাকি ছয়জন হলেন— নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, মুজিবুর রহমান, এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমানবিস্তারিত পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২০ জানুয়ারি)) বিকেলে গণভবনে তৈরি করা জাদুঘর পরিদর্শন করেন তিনি। জাদুঘরে থাকা জুলাই গণ-অভ্যুত্থানের পেছনের ইতিহাস ও শেখ হাসিনার ১৬ বছরের দুঃশাসনের চিত্রগুলো ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা। জাদুঘরে পরিদর্শনে প্রফেসর মুহাম্মদ ইউনূস ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখেন, যেখানে ফ্যাসিস্ট শাসনামলে গুম, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন-পীড়ন, বিরোধীদের ওপর হামলা এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার চিত্রবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন পালিত

কলারোয়া প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানর শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি আয়োজিত জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মবিস্তারিত পড়ুন
ইউনিয়ন পরিষদের সচিব সেজে ভ্যান চুরি : পথে বসলেন খেটে খাওয়া পরিবার

কয়েক দিনের ব্যবধানে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় আবারও ভ্যান চুরির ঘটনা ঘটেছে। গরিব ও অসহায় ভ্যানচালকদের টার্গেট করে ইউনিয়ন পরিষদের সচিব পরিচয়ে অভিনব কৌশলে একটি ভ্যান চুরি করে নিয়ে গেছে প্রতারক চক্র। এতে এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। সোমবার দুপুরে বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি বেদেপাড়ার বাসিন্দা খোকন মোল্লাহ (৬০)-এর ভ্যানটি চুরি হয়। তিনি মৃত হালিম মোল্লাহর ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক। ভুক্তভোগী খোকন মোল্লাহ জানান, একটি মোটরসাইকেল আরোহী বসতপুরবিস্তারিত পড়ুন
পাটকেলঘাটার খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের সদস্য সম্মেলন

নিজস্ব প্রতিনিধি : পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নের খোরদো জামিয়াতুল সুন্নাহ মাদরাসা কমপ্লেক্সের আজীবন সদস্য সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইদ্রীস আলী খাঁনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর মিফতাহুল উলুম মাদরাসার মুহতামীম আল্লামা আসয়াদুজ্জামান। সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা মুফতি ইয়াছিন আলম খাঁনবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যলয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা, বেলুন-ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীরবিস্তারিত পড়ুন
ইসির ওপর আস্থা আছে, যোগ্যতার সঙ্গেই তারা কাজ করছেন : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা আছে। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে, মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন তাদের যোগ্যতার ভিত্তিতে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলে আশা বিএনপির। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরাবিস্তারিত পড়ুন
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে আরও সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পে স্কেল বাস্তবায়নের জন্য বিপুল অর্থের প্রয়োজন। দেশের অর্থনীতি আরও শক্তিশালী হলে এই উদ্যোগ বাস্তব রূপ পাবে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণভোটের অংশ হিসেবে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, গত ১০ বছরে সরকারি কর্মকর্তা ওবিস্তারিত পড়ুন
এবার জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। রোববার (১৮ জানুয়ারি) কমিটির পক্ষ থেকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠান। নোটিশে অধ্যাপক মুজিবুর রহমানকে মঙ্গলবার ২০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়েবিস্তারিত পড়ুন
ত্রয়োদশ সংসদ নির্বাচন : চূড়ান্ত ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সব আসনের ভোটকেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করতে শুরু করেছে নির্বাচন কমিশন। নাসির উদ্দিন কমিশন সব আসনের চূড়ান্ত তালিকা অনুমোদনের পর ১৫ জানুয়ারি থেকে ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ শুরু হয়েছে বলে জানান ইসির উপ সচিব মনির হোসেন। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে ভোটকেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা সরকারি গেজেটে প্রকাশের বিধান রয়েছে।বিস্তারিত পড়ুন

