Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার কয়েক মিনিট আগে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে। সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্যবিস্তারিত পড়ুন
২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর : মার্কিন দূতাবাস

বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনের নতুন শর্ত আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর করা হবে। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। বার্তায় জানানো হয়, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের (বি১/বি২) ভিসার জন্য অনুমোদিত হবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত একটি ভিসা বন্ড জমা দিতে হবে। তবেবিস্তারিত পড়ুন
সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বিকেল পৌনে ৫টার দিকে এই বৈঠক শুরু হয়। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত রয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামবিস্তারিত পড়ুন
বেদেপল্লির শিশুদের নিয়ে পিঠা উৎসবে মাতলো সাতক্ষীরা বন্ধুসভা

সাতক্ষীরা প্রতিনিধি: বেদে সম্প্রদায়কে বলা হয় যাযাবর জনগোষ্ঠী। তারা সাধারণত এক জায়গায় দীর্ঘদিন বসবাস করে না। তেমনি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি এলাকায় মাসখানেকের জন্য অস্থায়ীভাবে বসতি গড়েছে বেদে সম্প্রদায়ের কয়েকটি পরিবার। সেই বেদেপল্লির শিশুদের নিয়ে ব্যতিক্রমধর্মী পিঠা উৎসবের আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে “জলপথের স্মৃতিতে পিঠা উৎসব” প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসবটি মানুষের জীবন, ইতিহাস, স্মৃতি ও অনুভূতির গল্প শোনার এক মানবিক মিলনমেলায় পরিণত হয়। আয়োজনে শীতেরবিস্তারিত পড়ুন
নিরবে চলে গেলেন কলারোয়ার পত্রিকা পরিবেশক অহিদুজ্জামান

কামরুল হাসান: নিরবে নিভৃতে চলে গেলেন কলারোয়া পত্রিকা জগতের এক কিংবদন্তি জামান পত্র বিতানের সত্ত্বাধিকারী অহিদুজ্জামান(৭৮)। তিনি বার্ধক্যজনিত কারণে শনিবার সকাল ৭টার দিকে কলারোয়ার ঝিকরা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সদ্য প্রয়াত অহিদুজ্জামান ৭০ দশকের শুরু থেকে কলারোয়ায় পত্রিকা পরিবেশক হিসাবে সুশীল সমাজের কাছে অতি পরিচিতজন ছিলেন। তিনি নম্র-ভদ্র স্বভাবের সদালাপী ব্যক্তি হিসাবে সকলের কাছেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় গৃহবধূর ঝু*লন্ত মর*দেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় রেবেকা খাতুন (২০) নামে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার পৌরসভাধীন শ্রীপতিপুর গ্রামের ভাড়া বাসার নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় পাশের খাটে তার দুই মাস বয়সী শিশু সন্তান ঘুমন্ত অবস্থায় ছিল। নিহত গৃহবধূ মুরারিকাটি গ্রামের সোহেল রানার স্ত্রী। সোহেল রানা শ্রীপতিপুর গ্রামের একটি টালি কারখানার শ্রমিক হিসেবে কর্মরত। কাজের সুবাদে তারা কারখানার পার্শ্ববর্তী একটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম

নিজস্ব প্রতিনিধি : গণতান্ত্রিক সংগ্রাম আপোষহীন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের হাসপাতাল মোড়ে ৮নং ধুলিহর ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. মিনহাজ মোরশেদ এর সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ববিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া মাহফিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ২ টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন বাংলাদেশ ( জেবিএবি) সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস সাতক্ষীরা এর আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি শেখ সালাহউদ্দিন এর সভাপতিত্বে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী তুলে ধরেবিস্তারিত পড়ুন
শিশু মননে সত্যের আলো জ্বালাতে সাতক্ষীরায় সাংবাদিকতার মানবিক প্রশিক্ষণ

ভবিষ্যৎ সমাজ কেমন হবে, তার বীজ রোপিত হয় আজকের শিশুমনে। সত্য, ন্যায় আর মানবিকতার চর্চা যদি ছোটবেলা থেকেই শুরু হয়, তবে সেই সমাজ হয়ে ওঠে দৃঢ় ও আলোকিত। এমন বিশ্বাস থেকেই সাতক্ষীরায় শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা, যেখানে শেখানো হয়েছে দায়িত্বশীল সংবাদচর্চার মৌলিক পাঠ। সাতক্ষীরার সাতটি উপজেলার ২০ জন শিশু সাংবাদিককে নিয়ে ‘হ্যালো’র উদ্যোগে এবং ইউনিসেফের সহায়তায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশুদেরবিস্তারিত পড়ুন
কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

এত গুম, খুন ও নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মায়ের ডাকবিস্তারিত পড়ুন

