বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শিশু মননে সত্যের আলো জ্বালাতে সাতক্ষীরায় সাংবাদিকতার মানবিক প্রশিক্ষণ

ভবিষ্যৎ সমাজ কেমন হবে, তার বীজ রোপিত হয় আজকের শিশুমনে। সত্য, ন্যায় আর মানবিকতার চর্চা যদি ছোটবেলা থেকেই শুরু হয়, তবে সেই সমাজ হয়ে ওঠে দৃঢ় ও আলোকিত। এমন বিশ্বাস থেকেই সাতক্ষীরায় শিশুদের জন্য আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা, যেখানে শেখানো হয়েছে দায়িত্বশীল সংবাদচর্চার মৌলিক পাঠ। সাতক্ষীরার সাতটি উপজেলার ২০ জন শিশু সাংবাদিককে নিয়ে ‘হ্যালো’র উদ্যোগে এবং ইউনিসেফের সহায়তায় দুই দিনব্যাপী শিশু সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিশুদেরবিস্তারিত পড়ুন

কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

এত গুম, খুন ও নির্যাতনের পরও বিএনপির কর্মীরা কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দলের কর্মীরা অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে দমন করা যাবে না। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মায়ের ডাকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব

সাতক্ষীরায় সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ভোর প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) সকাল ১০টায় তুফান কনভেনশন সেন্টারের লেকভিউতে সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের আয়োজনে সংগঠনের সভাপতি কবি ও সাহিত্যিক শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাহিত্যিক ও গবেষক ড. মোহাম্মদ আবদুল মজিদ। সংবর্ধিত অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রেজিস্ট্রার কবি ও সাহিত্যিক প্রফেসর ড. আব্দুল্লাহেলবিস্তারিত পড়ুন

শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জুবায়ের

শেষ সময় পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে জোটের ১০ দল—এমনটাই জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ইসলামী আন্দোলন জোটে না ফিরলে ফাঁকা রাখা ৪৭টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করবে ১০ দলের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত লিঁয়াজো কমিটি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জোট ছাড়ার ঘোষণার পর শনিবার (১৭ জানুয়ারি) জামায়াতের সর্বোচ্চ ফোরাম জরুরি বৈঠকে বসে। ওই বৈঠক শেষে বেলা ১২টার দিকে আয়োজিতবিস্তারিত পড়ুন

পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি

দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ও তার প্রতীক রাখা হবে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটেরবিস্তারিত পড়ুন

পে-স্কেল নিয়ে বড় সুখবর; কাঠামো চূড়ান্ত, বাস্তবায়ন ধাপে ধাপে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে আংশিকভাবে নতুন বেতনকাঠামো কার্যকর করার কথা বলা হয়েছে। পুরো মাত্রায় বাস্তবায়ন হবে ২০২৬–২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকে। আগামী ২১ জানুয়ারি নতুন বেতনকাঠামো–সংক্রান্ত প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ–এর কাছে জমা দেবে বেতন কমিশন। এরপর প্রতিবেদনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয় ও বেতন কমিশনবিস্তারিত পড়ুন

জাতিসংঘ প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ বিষয়ক জাতিসংঘের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফর আপাতত স্থগিত করা হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও পঞ্চম এলডিসি সম্মেলনের মহাসচিব রাবাব ফাতিমা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বর্তমানে এই সফর না করার অনুরোধ জানানো হয়। এই সফরের নতুন কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি। বাণিজ্য মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, আগামী মাসে নির্বাচিত সরকার দায়িত্ববিস্তারিত পড়ুন

সাতক্ষীরার দামারপোতায় মানবতার বসন্ত: দশটি দুস্থ মনে প্রবীণ কল্যাণের ছোঁয়া

প্রকৃতিতে এখন শীতের শাসন। পাতাহীন রুক্ষ ডাল আর কুয়াশার ঘোমটা পরা ভোরে যখন সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত, তখন সাতক্ষীরার দামারপোতা গ্রামের দশটি পরিবারে যেন আগাম বসন্তের বাতাস বয়ে গেল। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদের বদান্যতায় এবং ‘প্রবীণ কল্যাণ সংস্থা’র আন্তরিক প্রচেষ্টায় অসহায় মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে আর্থিক সহায়তার উপহার। শুক্রবার (১৬ জানুয়ারি) গ্রাম্য শিউলি ঝরা বিকেলের শেষে দামারপোতা গ্রামের রাজ্জাক মোল্লার আঙিনায় বসেছিল এক প্রীতি সম্মিলন। উপলক্ষÑঅসহায় মানুষের জন্যবিস্তারিত পড়ুন

‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ধারণ করতে হবে’

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’ তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি তার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। তখন একটা কথা বলতাম, বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়বিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা আড়াইটার পর পূর্বনির্ধারিত এই শোকসভা শুরু হয়। সভাস্থলে তারেক রহমানের আগমনের পর বিকাল ৩টা ৫ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ শোকসভা শুরু হয়। শেষ হয় ৫টা ৩৯ মিনিটের দিকে। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন। এ শোকসভায় তারেক রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়েবিস্তারিত পড়ুন