Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার বল্লী ইউনিয়নে জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ১২ নং বল্লী ইউনিয়নের উদ্যোগে মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর হাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মাষ্টার আজহারুজ্জামানের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রসুল। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।বিস্তারিত পড়ুন
ন্যায়বিচার মানুষের দোরগোড়ায় পৌঁছাতে
সাতক্ষীরায় লিগাল এইড নিয়ে জনসচেতনতামূলক মতবিনিময়

সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের আইন সহায়তা কার্যক্রমকে আরও কার্যকরভাবে জনসমক্ষে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে সাতক্ষীরায়। বিচার বিভাগ, প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বয়ে আয়োজিত এক গুরম্নত্বপূর্ণ মতবিনিময় সভায় উঠে আসে লিগাল এইড কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ। ন্যায়বিচারের পথে প্রাšিত্মক মানুষের বাধা দূর করতে করণীয় বিষয়ে খোলামেলা আলোচনা হয় এই আয়োজনে। সহিংসতা প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির অঙ্গীকারে একত্রিত হন জেলার গুরম্নত্বপূর্ণ বিচারিক ব্যক্তিত্বরা। মানুষের আস্থার জায়গা শক্ত করতেবিস্তারিত পড়ুন
মুসাব্বিরকে হ*ত্যার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসী কর্তৃক গুলি চালিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরা জেলা শাখা। শনিবার (১০ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলার সামনে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশ করে। সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান সজীবের সভাপতিত্বেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও আধুনিকতার সমন্বয়ে একটি উন্নত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সদ্য প্রতিষ্ঠিত গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের উদ্বোধন উপলক্ষে এক অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল ড. মোঃ সাইফুল আলম এর পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব আনিসুর রহমান গাজী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ ফারুক হোসেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

৫৪তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারী) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ আবুল হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমীবিস্তারিত পড়ুন
শহীদ আসিফের কবর জিয়ারত করলেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ

সাতক্ষীরা-২ (সদর- দেবহাটা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাতক্ষীরার গণমানুষের নেতা আলহাজ্ব আব্দুর রউফ শহীদ আসিফের কবর জিয়ারত করেছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেবহাটা উপজেলার নিজ গ্রামে শহীদ আসিফের কবর জিয়ারতকালে তিনি শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাশাপাশি শহীদ আসিফের জমজ ভাই, বাবা এবং গ্রামের গণ্যমান্য মুরুব্বিয়ানরাও উপস্থিত ছিলেন। জিয়ারতকালে আলহাজ্ব আব্দুর রউফবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে: চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেছেন, সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। এখানকার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে। এ ধরনের গঠনমূলক ক্রীড়া আয়োজন নিয়মিত হলে জেলার খেলাধুলা আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়েও সাতক্ষীরার খেলোয়াড়রা নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারবে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসববিস্তারিত পড়ুন
কলারোয়ায় বাড়িতে বাড়িতে কুমড়া বড়ি তৈরীর ধুম

কুমড়া বড়ি, শীত মৌসুমের এক অনন্য খাবার। সাধারণত তরকারিতে এই কুমড়া বড়ি দিয়ে রান্না করা হয়। এতে তরকারির স্বাদ ও মান বৃদ্ধি পায়। চলমান শীতে সাতক্ষীরার কলারোয়ায় কুমড়া বড়ি তৈরী কাজে ব্যস্ত সময় পার করছেন অনেক নারীরা। কিছু স্থানে তাদের সাথে যোগ দিচ্ছেন পুরুষরাও। শীতের সময় তৈরি কুমড়া বড়ি রেখে দেয়া যায় দীর্ঘ কয়েক মাস, বছরজুড়ে খাওয়া যায় বিভিন্নভাবে। জানা গেছে, কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় কুমড়া বড়ি তৈরীর ধুম পড়েছে। বহুবিস্তারিত পড়ুন
মতপার্থক্য থাকবে কিন্তু মতবিভেদ যেন না হয় : তারেক রহমান

মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়– ভবিষ্যৎ সাংবাদিকতায় স্বাধীনতা নিশ্চিত করতে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে এসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর এ কথা বলেন তিনি। বিএনপি সরকার গঠন করলে জাতিকে সঠিকপথে পরিচালিত করবে বলে আশ্বাস দিয়েছেন দলটির নতুন চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে; অবশ্যই আমরা ৫বিস্তারিত পড়ুন
প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া কক্সবাজার-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এবং দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। নির্বাচন কমিশনে আজ থেকে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়েবিস্তারিত পড়ুন

