Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগরে ছেলের বাইকে পেট্রল নিতে ফিলিং স্টেশনের লাইনে মা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় ডেমলা ফিলিং স্টেশনে ছেলের মোটরসাইকেলে পেট্রল সংগ্রহ করতে মাকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। বৃহস্পতিবার দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে মাকে দাঁড়িয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মোটরসাইকেল চালকের নাম সাগর বৈদ্য। আর তার মায়ের নাম বীথিকা বৈদ্য। তারা শ্যামনগরের মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা। ডেমলা ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল হাকিম জানান, বিশৃঙ্খলা থেকে হট্রগোল-এর পর ফিলিং স্টেশনের কর্মচারিদের ওপর হামলার পর বেশ কয়েকদিন বন্ধবিস্তারিত পড়ুন
তালায় ১৫ বছর ধরে লোহার শিকলবন্দী তরুণীর জীবন বিপন্ন, চিকিৎসা পেলে সুস্থ হতে পারে

সাতক্ষীরার তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মোড়ল পাড়ায় মানবিকতার এক হৃদয়বিদারক চিত্র সামনে এসেছে। ২৪ বছর বয়সী মিতু নামের এক তরুণী গত প্রায় ১৫ বছর ধরে পায়ে লোহার শিকল ও বেড়ি দিয়ে বাঁধা অবস্থায় জীবন কাটাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছিলেন মিতু। পরিস্থিতির চাপে পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ন্ত্রণে রাখতে পায়ে শিকল পরিয়ে রাখা হয় সর্ব সময় । সময়ের সঙ্গে সঙ্গে এই শিকলই হয়ে উঠেছে তার জীবনের নির্মমবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন : সভাপতি বাবলু, সম্পাদক বাবু

সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় সমিতির কার্যালয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কার্যনির্বাহী পরিষদের ১২টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৪৮১ জন ভোটারের মধ্যে ৪৭৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দ্বিতীয়বারের মতো ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শেখ আব্দুল মান্নান বাবলু তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম নবীবিস্তারিত পড়ুন
ভোগান্তিতে সাধারণ মানুষ
যশোরের রাজগঞ্জে তীব্র গরমে চার্জার লাইট-ফ্যান ও সোলার পণ্যের বিক্রি বেড়েছে, দামও আকাশছোঁয়া

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় চলমান প্রচণ্ড গরম ও অব্যাহত লোডশেডিং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় চরম ভোগান্তি সৃষ্টি করেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় রাতের অন্ধকার কাটাতে ও সামান্য স্বস্তির হাওয়া পেতে অনেকেই ছুটছেন বাজারে। ফলে চার্জার লাইট, চার্জার ফ্যান ও সোলার বিদ্যুতের বিভিন্ন পণ্যের বিক্রি হঠাৎ করে কয়েকগুণ বেড়ে গেছে। একইসঙ্গে এসব পণ্যের দামও বেড়েছে আকাশছোঁয়া। গত দুই সপ্তাহ ধরে রাজগঞ্জ বাজারের ইলেকট্রনিক দোকানগুলোতে প্রতিদিনই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।বিস্তারিত পড়ুন
সেন্ট মার্টিন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বহাল থাকছে

বছরে ৩ মাস পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খোলা থাকবে- অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তই বহাল রাখবে নির্বাচিত সরকার। দ্বীপ। তিন মাসের অধিক সময় পর্যটন চালু থাকলে সেন্ট মার্টিন দ্বীপের অস্তিত্ব বিপন্ন হবে বলে মনে করছে সরকার। ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ডয়চে ভেলের প্রশ্নের জবাবে লিখিত উত্তর দিয়েছেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, সরেজমিন বিজ্ঞানভিত্তিক গবেষণা করে দেখা গেছে, ৯বিস্তারিত পড়ুন
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি

বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, জনপ্রিয় সোশ্যাল অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলটিতে যোগ দেন। এসময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তাদের বরণ করে নেন। দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। তাকে ঢাকা মহানগর দক্ষিণেরবিস্তারিত পড়ুন
স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের জয়জয়কার হবে : নাহিদ ইসলাম

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তারুণ্যের শক্তির জয়জয়কার হবে, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত এনসিপির নতুন সদস্য যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি রাজনৈতিক দল এনসিপি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই লক্ষ্যেই এনসিপি দেশকে ঢেলে সাজাতে চেয়েছিল।বিস্তারিত পড়ুন
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই: অর্থমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করবে, এখানে দলীয়করণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির হিসেবে নির্মিত ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমীর খসরু বলেন, একটি স্থিতিশীল, সংবেদনশীল, সহনশীল রাজনীতির পথে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন
১৫২ আসনের মধ্যে ১১০ আসনে বিজেপির জয় নিশ্চিত: অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষে অন্তত ১১০টি আসনে বিজেপির জয় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, বাংলা মাধ্যম থেকে পড়াশোনা করা একজন বাঙালিকে মুখ্যমন্ত্রী করার পরিকল্পনা রয়েছে বিজেপির। প্রথম দফার ভোট শেষে তথ্য বিশ্লেষণের পর নিজের অবস্থান তুলে ধরে অমিত শাহ বলেন,বিস্তারিত পড়ুন
হরমুজ পারাপারে রাশিয়াসহ কয়েকটি দেশের ফি মওকুফ করছে ইরান

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতের ক্ষেত্রে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি বা মাশুল মওকুফ করার ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এই খবর জানিয়েছে। মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু দেশের জন্য ইরান এই বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও ভবিষ্যতের পরিস্থিতি কী দাঁড়াবে সে সম্পর্কে তিনি এখনই নিশ্চিত করে কিছু বলেননি, তবে বর্তমানে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলো যাতে কোনো বাধা বা অতিরিক্তবিস্তারিত পড়ুন

