বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

“সবার আগে বাংলাদেশ, করবো কাজ, গড়বো দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরার জেলা প্রশাসক মিস কাউসার আজিজ এর সভাপতিত্বে সরকারের চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম—ফ্যামিলি কার্ড, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কার্যক্রম, নারীদের জন্য গাড়ি সুবিধা, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল ।

ব্রিফিংয়ে বলা হয়, এসব কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষকের স্বার্থ সুরক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর রহমান চৌধুরী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেকী ইলাহী,দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলাম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধ মুহ.জিল্লুর রহমান,দেশ টিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধ আমিনা বিলকিস ময়না, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি,সিনিয়র সাংবাদিক এম ঈদুজ্জামান ইদ্রিস, গোলাম সরোয়ার, আক্তারুজ্জামান বাচ্চু,এস,এম রেজাউল ইসলাম,শাহ জাহান আলী মিটন,মীর আবু বকর’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের পক্ষ থেকে জানানো হয়, সরকারের এসব উদ্যোগ মাঠপর্যায়ে বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নয়নের সুফল পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ

মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’

মোকাররাম বিল্লাহ ইমন : নারীর অধিকার সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও জবাবদিহিতার সংস্কৃতিবিস্তারিত পড়ুন

  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত