Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, মানব পাচার প্রতিরোধ, লিগ্যাল এইড সুবিধা সম্পর্কে জনসচেতনতা এবং ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। তিনি নারী ও শিশু সুরক্ষা, আইনগত সহায়তা গ্রহণ এবং সচেতন ভোটার হিসেবে নাগরিকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিনিধি : গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাখুলা ভাটার মোড়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে যুবদল নেতা ইনসাফ আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনিবিস্তারিত পড়ুন
মনিরামপুরের ডুমুরখালি বাজারে কপোতাক্ষ নদের উপর কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত ব্রীজ উদ্বোধন

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার ডুমুরখালি বাজার সংলগ্ন খেয়াঘাটে নিজস্ব অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি একটি সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় স্থানীয় মোঃ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সেতুটি উদ্বোধন করা হয়। স্থানীয় সমাজসেবক মোঃ মনিরুজ্জামান মনি ও মাষ্টার জিয়াউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, সাবেক চেয়ারম্যান গাজীবিস্তারিত পড়ুন
৫৬ জন মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

গাজী হাবিব, সাতক্ষীরা: ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের সংগীতা মোড় এলাকায় মোবাইল কমিউনিটি বাংলাদেশের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা যথাযথ তদন্ত ছাড়াই ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে, যা সম্পূর্ণভাবে হয়রানিমূলক ও অযৌক্তিক। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মোবাইল ব্যবসায়ীরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করেবিস্তারিত পড়ুন
রাষ্ট্র বিনির্মাণের ডাক দিয়ে সাতক্ষীরায় ‘আমরা বিএনপি পরিবার’ এর ৮ দফার লিফলেট বিতরণ

গাজী হাবিব, সাতক্ষীরা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৮ দফা রাষ্ট্র বিনির্মাণ কর্মসূচির লিফলেট সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডে ঘরে ঘরে বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজুর নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৯নাম্বার ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় ওয়ার্ডের প্রতিটি বাড়িতেবিস্তারিত পড়ুন
সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর অলোক কুমার ব্যানার্জি’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার প্রদান করেছে সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বেলা বারোটায় সরকারি খান বাহাদুর আহসানউল্লাহ কলেজে অধ্যক্ষ ও অধ্যাক্ষের সাথে তারা সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দেবহাটা উত্তর থানা শাখার সভাপতি রোকনুজ্জামান রোকন, সেক্রেটারি সাফায়াত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দেবহাটা থানা ও সরকারিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপপরিচালকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার রসুলপুরে জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ও এতিমখানায় নূরানী শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় রসুলপুর সরকারি গোরস্থান সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ নুরুল হুদার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, মুফতি আব্দুল খালেক, মুফতি সাইফুল্লাহ, মুফতি হাফিজুর রহমান, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন ৩বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) বিকালে সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পূর্ব দহাখুলা ভাটার মোড়ে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে যুবদল নেতা ইনসাফ আলীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি আপোষহীন দেশনেত্রীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পর্যায়ে কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রি মাদ্রাসার সাফল্য

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হামদ ও নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে। এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আছাদুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসনাহেনা প্রথম স্থান অধিকারবিস্তারিত পড়ুন

