শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার নবাগত ইউএনও’র সাথে পাবলিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়ার নবাগত উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পাবলিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দ। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পহেলা বৈশাখ উদযাপনসহ নানান বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোস্তফা আখলাকুর রহমান শেলী, যুগ্ম সম্পাদক মাস্টার আরিফুজ্জামান কাকন, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, দপ্তর সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পাবলিক ইন্সটিটিউটের হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু। সংগঠনের সাধারণ সম্পাদক আখলাকুর রহমান শেলীর সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ের আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। এসময় পাবলিক ইন্সটিটিউটের সহ-সভাপতি অধ্যাপক শাহাদাত হোসেন, নাজমিন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান কাকন, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক জিএম সালাউদ্দিন, প্রচার সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ক্রীড়া সম্পাদকবিস্তারিত পড়ুন

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা: অর্থমন্ত্রী

দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান সংকট এবং বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধাগুলো কোথায়, তা ব্যবসায়ীদের কাছে সরাসরি জানতে চান তিনি। এ সময় ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর নিকট নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (০৪ এপ্রিল) রাজধানীতে প্রধামন্ত্রীর কার্যালয়ে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় খড়িবিলায় প্রিমিয়ার লিগের উদ্বোধন

সাতক্ষীরার খড়িবিলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ‘খড়িবিলা প্রিমিয়ার লিগ (কেপিএল) নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় ফ্লাডলাইটের আলোয় এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। ব্যতিক্রমী নিয়ম আর টানটান উত্তেজনার এই খেলা উপভোগ করতে মাঠের চারপাশে ভিড় জমায় শত শত ক্রীড়ামোদী গ্রামবাসী। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র প্রার্থী অধ্যাপক ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহিদুল ইসলাম বকুল, পৌর ৭নং ওয়ার্ড আমিরবিস্তারিত পড়ুন

পাটকেলঘাটায় এতিম অসহায়দের মাঝে ১০০ ছাগল বিতরণ

সাতক্ষীরার তালা-কলারোয়া এলাকায় এক অনন্য মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি আলহাজ্ব মো: হাসান আলী। আজদিকা ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে বড়বিলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে একশত ছাগল বিতরণ করা হয়। এই উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ঠিকানা টিভির চেয়ারম্যান শিল্পী কবির বিন সামাদ, ৩নংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াত অফিস অডিটোরিয়ামে অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শনিবার (৪ এপ্রিল) সকাল ০৭:৩০ মিনিট থেকে বিকাল ৪:২০ মিনিট পর্যন্ত দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা আমির মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

হামের জরুরি টিকা : ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেয়া থাকুক বা না থাকুক

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের আওতায় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তারা আগে টিকা নিয়ে থাকুক বা না থাকুক। তিনি বলেন, শিশুদের টিকাদান কার্যক্রম জোরদারে সরকার কাজ করছে। শনিবার (৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভা কক্ষে জরুরি হাম-রুবেলা টিকা কর্মসূচি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অতীতে টিকাদানের হার কমে আসার বিষয়ে তদন্ত করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রীবিস্তারিত পড়ুন

দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের শিক্ষা ব্যবস্থা নকলমুক্ত হয়। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই। শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের পরীক্ষা কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে নকলমুক্ত স্বচ্ছ পরীক্ষা নিশ্চিত করতে সব শিক্ষককে এখনই প্রস্তুত হতে হবে। লেখাপড়ায় দুর্বল শিক্ষার্থীদের দিকে ভালোভাবেবিস্তারিত পড়ুন

দলীয় প্রতীক থাকবে না স্থানীয় সরকার নির্বাচনে: প্রতিমন্ত্রী

আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (৪ মার্চ) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় দায়িত্ব পেলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তিনি আরওবিস্তারিত পড়ুন

‘একমাত্র শেখ মুজিবুরের নেতৃত্বেই এদেশে মুক্তিযুদ্ধ হয়নি’ : মির্জা ফখরুল

একমাত্র শেখ মুজিবুরের নেতৃত্বে নির্দেশে দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি। সেদিন (১৯৭১ সালে) শেখ মুজিবুর রহমান বন্দি হয়ে পাকিস্তান চলে গিয়েছিলেন। ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনীর হামলায় যখন মানুষ কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন তখন মহান স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান- এমনটাই বলেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) বেলা ১২টায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভবিস্তারিত পড়ুন