Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা

দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা উত্তর সিটিতে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকেবিস্তারিত পড়ুন
বিধি উপেক্ষা করে বক্তব্য উত্তপ্ত সংসদ

বিধি উপেক্ষা করে সংসদে কথা বলতে ফ্লোর পেতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় সংসদ অধিবেশনে। সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদীয় বিধি উপক্ষো করে কথা বলার সুযোগ চাইলে এই পরিস্থিতি তৈরি হয়। এসময় স্পিকারের আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতির পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের উত্থাপিত নোটিশকে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়। তিনি জুলাই জাতীয় সনদ সংবিধান ও সংস্কার বাস্তবায়নবিস্তারিত পড়ুন
কেউ ফাঁসির মঞ্চ আবার কেউ গুম থেকে সংসদে এসেছেন যা বিশ্বে বিরল: ডেপুটি স্পিকার

কেউ ফাঁসির মঞ্চে, আবার কেউ গুম থেকে সংসদে—এমন ঘটনা বিশ্বে বিরল বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ প্রসঙ্গে তিনি বলেছেন, আজকের সংসদ গতানুগতিক ধারার বাইরে, এক ঐতিহাসিক সংসদ। এই সংসদে কেউ এসেছি ফাঁসির মঞ্চ থেকে, কেউ এসেছি গুম হওয়া থেকে। কেউ আবার কারাগারে দীর্ঘ জীবন কাটিয়ে মজলুম হয়ে সংসদে এসেছেন। এমন সংসদ আমাদের জাতীয় জীবনের ইতিহাসে আর কখনো দেখা যায়নি। এমনকি বিশ্বের বুকে বিরল। রবিবার (২৯ মার্চ) বিকেলেবিস্তারিত পড়ুন
হঠাৎ বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর

সচিবালয়ে গিয়ে নিজ দপ্তরে সরাসরি না ঢুকে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৯ মার্চ) সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছান এবং গাড়ি থেকে নেমে হেঁটে ৬ নম্বর ভবনে যান। সেখানে প্রথমে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। এরপর একই ভবনের বিভিন্ন তলায় উঠে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঘুরে দেখেন। পরবর্তীতেবিস্তারিত পড়ুন
দুর্নীতিকে নয়, গ্রামের সড়ককে অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল

দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের সড়কপথ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবে সরকার, বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন,বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে উন্নয়নের দোহাই দিয়ে মেগা প্রজেক্টগুলোতে ভয়াবহ দুর্নীতি করা হয়েছে। সেই সাথে অন্তর্বর্তী সরকারের সময়ও অনেক উপদেষ্টা নিজ নিজ এলাকার উন্নয়নে পক্ষপাতমূলকভাবেবিস্তারিত পড়ুন
বন্ধ হচ্ছে প্রিপেইড মিটারের মাসিক চার্জ : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও চাপা ক্ষোভ ছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। গ্রাহকদেরবিস্তারিত পড়ুন
সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির

সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক। সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে। এর আগে বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনা করছেনবিস্তারিত পড়ুন
সংসদে অভিষেক ডেপুটি স্পিকার কায়সার কামালের

পবিত্র ঈদুল ফিতরের বিরতির পর পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এ অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের অভিষেক হয়েছে। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় তিনি প্রথমবারের মতো অধিবেশনের সভাপতিত্ব করেন। এর আগে ১৩ দিনের বিরতির পর সংসদের কার্যক্রম পুনরায় শুরু হয়। অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে কার্যক্রম পরিচালনা করেন কায়সার কামাল। স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশনে দায়িত্ব পালন করছেন তিনি। বিরতির সময় ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিতবিস্তারিত পড়ুন
গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হোক, সংসদে নাহিদ ইসলাম

গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে জাতীয় সংসদে আগে আলোচনার অনুরোধ জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা আপনার (ডেপুটি স্পিকার) প্রতি এবং এই হাউজের প্রতি আবেদন জানাচ্ছি যে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে- গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সেটাতে আগে আলোচনা হোক। এটা আমাদের অনুরোধ রইলো। রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক শুরু হয়েছে। এসময় এ অনুরোধ জানান নাহিদ ইসলাম। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেনবিস্তারিত পড়ুন
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ, ১১ ডিসি প্রত্যাহার

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ওবিস্তারিত পড়ুন

