শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ, ১১ ডিসি প্রত্যাহার

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি/পদায়ন করা হলো।

এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর ও সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব (সচিব) মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

১১ ডিসি প্রত্যাহার

দেশের ১১ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার করা জেলা প্রশাসকেরা হলেন- চুয়াডাঙ্গার মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের জাহাঙ্গীর আলম, মেহেরপুরের ড. সৈয়দ এনামুল কবির, লালমনিরহাটের এইচ এম রকিব হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের শামীম আরা রিনি, খুলনার আ.স.ম. জামশেদ খোন্দকার, নরসিংদীর মোহাম্মদ আনোয়ার হোসাইন, রাজশাহীর আফিয়া আখতার।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতাবিস্তারিত পড়ুন

হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ও পলাতক আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইজিপি
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ করবে বিএনপি
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ডিসেম্বরে কেউ আসবে না, একমাত্র শীত আসবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা
  • পার্শ্ববর্তী দেশের উসকানিতে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী
  • গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তির বক্তব্যে কিছু যায়-আসে না: তথ্যপ্রতিমন্ত্রী