শুক্রবার, জুলাই ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ার দেয়াড়ায় কলারোয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে দেয়াড়া ইউনিয়ন পরিষদ হল রুমে CTC মিটিংটি অনুষ্ঠিত হয়। দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান এর সভাপতিত্বে CTC মিটিং এর বিষয়গুলিকে স্পষ্ট এবং নিরপেক্ষভাবে উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম সাতক্ষীরার এমআরএসসি কোঅর্ডিনেটর মো. হুমায়ূন রশিদ। এসময় ইউনিয়ন পরিষদের সকল সম্মানিত সদস্যদের অংশগ্রহণে একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে ওঠে। ইভেন্টে আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক পুনর্বাসন খাতেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আয়োজনে কামিল প্রথম বর্ষের সবক অনুষ্ঠান মাদ্রাসার মিলনায়তনে রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা হাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা ইউনুস আলী। এছাড়াও বক্তব্য প্রদান করেন প্রভাষক মাওলানা যোবায়েরুল ইসলাম ও মাওলানা ওবায়দুল্লাহ। হাদিস বিভাগের দারস প্রদান করেন মহাদ্দিস মাওলানা মোস্তফা শামসুজ্জামান এবং ফিকহ বিভাগের দারসবিস্তারিত পড়ুন

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত: নাহিদ ইসলাম

দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী মো. আমির হোসেন তাকে জেরা শেষ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। ট্রাইব্যুনালে অন্য সদস্যরা হলেন- বিচারপতি মো.বিস্তারিত পড়ুন

বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে খাট-ডাইনিং টেবিল দেবেন: রিজভী

জামায়াত ও শিবিরকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বরাবরই আমরা দেখছি তাদের কর্মকাণ্ড হলো রাষ্ট্রের মধ্যে আরেকটা রাষ্ট্র করা। আবার হলগুলোতে লোহার খাট দিয়েছে। এটা কি রাজনৈতিক কোনো সংগঠন কিংবা ডাকসুর দায়িত্ব? সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ে উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয় এতিমখানা নয়, এখানে ১০০ লোহার খাট দেবেন, খাবারের ডাইনিং টেবিল দেবেন। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতিবাদীবিস্তারিত পড়ুন

বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল নিয়ে বিতর্কিত মন্তব্যের পর আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করে দিয়েছে তার দল জামায়াতে ইসলামী। তাকে রাজনৈতিক বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে। গণমাধ্যমকে সাক্ষাৎকারে আমির হামজা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘সংগঠন থেকে বিতর্কিত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন- মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন সতর্ক থাকি। কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলব না বলেবিস্তারিত পড়ুন

এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

চলতি বছর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে দেরি হলেও, আগামী শিক্ষাবর্ষে জানুয়ারিতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, গত বছর বই ছাপানোর অর্ডার দেওয়া হয়েছিল নভেম্বরে। এবার শিক্ষার্থীরা যেন জানুয়ারিতেই নতুন বই পায় সে জন্য সেপ্টেম্বরে অর্ডার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে কিছু অর্ডার দেওয়া হয়েছে। যাচাই-বাছাই করে বাকিগুলো সেপ্টেম্বরের মধ্যেই দেয়া হবে। রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিরবিস্তারিত পড়ুন

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই : প্রেস সচিব

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন—এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো। রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচনের জরিপ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়াবিস্তারিত পড়ুন

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি

নানা আলোচনা সমালোচনা ও বিতর্কিত কর্মকাণ্ডের পর অবশেষে জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে পদায়ন করেছে সরকার। অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মো. রুহুল আমিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হতে পারে বলে জানিয়েছে এক সূত্র। রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিববিস্তারিত পড়ুন

দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় পবিত্র অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন

এশিয়া কাপ

রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ওভারে টানটান উত্তেজনা। প্রয়োজন মাত্র কয়েক রান, হাতে উইকেটও কম। তবে শ্রীলঙ্কার বোলারদের সব চেষ্টা ব্যর্থ করে জয় তুলে নিল বাংলাদেশ। সাইফ হাসানের ঝড়ো ফিফটি আর তাওহীদ হৃদয়ের দারুণ ইনিংসে ভর করে এশিয়া কাপের সুপার ফোরে শুরুর ম্যাচেই ৪ উইকেট হাতে রেখে লঙ্কানদের হারাল টাইগাররা। শেষ ওভারে তৈরি হলো দারুণ এক নাটকীয়তা। জয়ের জন্য রান প্রয়োজন ৫টি। প্রথম বলেই বাউন্ডারি মেরে মিলেন জাকের আলি অনিক। ৫ বলেবিস্তারিত পড়ুন