বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যশোরের মনিরামপুরে পিকআপের চাপায় শ্রমিক নিহ*ত

যশোরের মনিরামপুরে পিকআপ ভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সংলগ্ন মাইক্রোবাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আলীম উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি পেশায় দিনমজুর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে শ্রমিকের কাজের উদ্দেশ্যে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন আলীম। পথে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছালেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ট্রলির চাকায় প্রাণ গেলো স্কুল ছাত্রের

সাতক্ষীরার কলারোয়ায় ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে সজীব হোসেন (১৫) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুর খাঁপাড়ার আতিয়ারের মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সজীব উপজেলার আগুনপুর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামের ছেলে ও পৌরসদরের বেত্রবতী হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। স্কুলের পাশে সে পরিবারের সাথে বসবাস করতো। প্রত্যক্ষদর্শীরা জানান- নিজ গ্রাম আগুনপুর থেকে বাইসাইকেলযোগে কলারোয়ার বাসায় আসার সময় আলাইপুরের আতিয়ারের মোড়ে পৌছুলে একটি ইটবাহী ট্রলি সামনেরবিস্তারিত পড়ুন

ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

ভারত-বাংলাদেশ সম্পর্ক পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ হিসেবে ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) থেকে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এ সেবা চালু করেছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র তিন দিনের মাথায় এই সিদ্ধান্ত এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে জমে থাকা অচলাবস্থা কাটানোর প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখাবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কে ট্রলির ধাক্কায় চাচা-ভাতিজা হতাহত

যশোরের রাজগঞ্জ-পুলেরহাট সড়কে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা নিহত ও ভাতিজা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম (৪৫) ও আহত আব্দুর রহমান (৩০) সম্পর্কে চাচা ভাতিজা। তারা উভয়েই মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের রোহিতা কোদলাপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়- বিকেলে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে রোগী দেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সদর উপজেলার মাহিদিয়া বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত ট্রলিরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ গাবুরা ইউনিয়নের ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫ জন অংশগ্রহণকারীকে (১৮ জন নারী ও ৭ জন পুরুষ) নিয়ে কৃষিতে অভিযোজন কৌশল বৃদ্ধিতে ৩ দিন ব্যাপী লবণ সহনশীল ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

নিত্যপণ্যের মুল্য তদারকিতে সাতক্ষীরায় মোবাইল কোর্টের অভিযান

চাল, ডাল, তেলসহ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকি করতে সাতক্ষীরা জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের নেতৃত্বে সুলতানপুর বড় বাজার ও বাঁকাল এলাকায় অভিযান চলে। সুলতানপুর বড়বাজারে মেসার্স জিসান এন্টারপ্রাইজ ও মেসার্স খানপুর স্টোরে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ও ৩৭ ধারায় যথাক্রমে ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। পরে সাতক্ষীরা সদরেরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিতবিস্তারিত পড়ুন

নির্বাচনে বিএনপি, ভারত ও আওয়ামী লীগের যোগসাজশের আশঙ্কা করছি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আশঙ্কা করছি যে, এই নির্বাচনে ভারত, আওয়ামী লীগের এবং বিএনপির মধ্যে যোগসাজশ হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করেছে। এটা আমরা আগেও বলেছি, এটা নতুন কথা না। বিএনপির বিভিন্ন বক্তব্যে..মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া, আওয়ামী লীগের লোকজনদেরকেবিস্তারিত পড়ুন

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জনসাধারণের কষ্ট লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে রমজান মাসেই ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্প চালু করতে যাচ্ছে নতুন সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নিজেই চান অন্তত পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে আসন্ন ঈদের আগেই এই কার্যক্রম শুরু করতে। নির্বাচনের আগে দেওয়া ইশতেহার অনুযায়ীবিস্তারিত পড়ুন

নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা

প্রাথমিকভাবে পাঁচ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় কৃষমিন্ত্রী আমিন উর রশিদ বলেন, ‘এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ তথ্যমন্ত্রী জানান, ‘কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ীবিস্তারিত পড়ুন