মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নির্বাচনী প্রচারণায় পোস্টার ও ড্রোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা

নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে প্রচারণার কাজে ড্রোন ব্যবহারে এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। আখতার আহমেদ জানান, প্রচারণায় প্লাস্টিকের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। তবে ইলেকট্রনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ বিষয়ে ইসি সচিব জানান, বৃহস্পতিবার (১৩ নভেম্বর)বিস্তারিত পড়ুন

একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য আর্মি সার্ভিস কোরের সব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিঅ্যান্ডএস)-এ অনুষ্ঠিত কোরের ৪৪ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,বিস্তারিত পড়ুন

ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না: জামায়াতকে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামী যেটা বলছে ওটাই না কি করতে হবে; ওটা না করলে না কি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জান যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তোমরা ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেনবিস্তারিত পড়ুন

শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুন হত্যায় অংশ নেওয়া দুই শুটারকে শনাক্তের পর গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন শুটার রুবেল ও ইব্রাহিম। তারা দুজনই পেশাদার শুটার হিসেবে কাজ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, তারা সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টা করছিলেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তাদের কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল গ্রেপ্তার করে। এর আগে সোমবার (১০ নভেম্বর) পুরান ঢাকারবিস্তারিত পড়ুন

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আমির

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে অনুষ্ঠিত জামায়াতসহ ৮ দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, ‘যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ তাদের জন্য ২৬ এ কোনো নির্বাচন নাই। জুলাই সনদের আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে। আর জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবেবিস্তারিত পড়ুন

এত কিছুর পরও এদেরকে আ.লীগের একটা অংশ কী করে সমর্থন করে: সোহেল তাজ

বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি রাজনৈতিক সহিংসতা, দুর্নীতি ও অরাজক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। ‘ক্ষমতার কি লোভ— এক লাখ বেলুন, নাকি বাসে আগুন?’ শিরোনামের ওই পোস্টে সোহেল তাজ লিখেন—‘গণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি-লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে তারা। সেইবিস্তারিত পড়ুন

হাসিনাকে ফাঁ*সিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে: মীর স্নিগ্ধ

ফ্যাসিস্ট দলের প্রধান শেখ হাসিনাকে ফাঁসিতে না ঝোলানো পর্যন্ত তার নাম মাথায় ঘুরবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমানের (মুগ্ধ) জমজ ভাই ও সদ্য বিএনপি নেতা মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। মঙ্গলবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। মীর স্নিগ্ধ নামে আইডিতে তিনি লিখেছেন— ‘অন্তরে ঘৃণা নিয়ে যে নামটির জন্ম হয়েছে, সেটি হলো শেখ হাসিনার নাম। এটা শুধু আমার নয় বরংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) কলারোয়া পৌরসভার হলরুমে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি’র অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে একজন নিহ*ত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বেনাপোল গামী ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার সন্ধায় উপজেলার সদরের শার্শা-জামতলা সড়কের রেল ক্রসিং এ এই দূর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান। নিহত চান্দু মিয়া (৫০) শার্শার কাজী পাড়া এলাকার মৃত কাজী মতিয়ার রহমানের ছেলে। সে জন্মগত ভাবে মানুষিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন তার স্বজনরা। প্রতক্ষ্যদর্শী বরাতে স্টেশন মাস্টার সাইদুজ্জামান বলেন, মোংলা থেকে ছেড়ে আসা ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলেরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে জমি দখল ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে জমি দখল, ভয়ভীতি, মিথ্যা মামলা ও সামাজিকভাবে হেয় করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার কুশলিয়া ইউনিয়নের ঠেকরা গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কাজী কবির আহম্মদ। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে কালিগঞ্জ সাংবাদিক ফোরামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের তথাকথিত সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় দখলবাজি, চাঁদাবাজি ও ত্রাস সৃষ্টি করে চলেছে। অভিযোগে তিনি বলেন, ঠেকরা মৌজার ৩৪২ খতিয়ান ও ৪৫৬ দাগে মোটবিস্তারিত পড়ুন