Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তারেক রহমানের বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করলো ইসি

বগুড়া-৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইসিতে চিঠি দেন। তিনি বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসন দুটি থেকেই নির্বাচিত হন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) অনুযায়ী একজন সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারেন। তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নির্বাচনি এলাকা-১৯০ ঢাকা-১৭ এরবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগে দুর্নীতি হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগে কোনো দুর্নীতি হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব নিয়োগ সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরে ‘হল অব ইন্টেগ্রিটি’-তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিয়োগের ক্ষেত্রে অন্তত আমার দপ্তর থেকে কোনোবিস্তারিত পড়ুন
বিদায় নিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ফিরবেন লেখালেখিতে

দায়িত্ব শেষ করে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এ সময় পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বিদায় জানান। বিদায়বেলায় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি পুরোনো জীবনে ফিরে যাবো। কিছু লেখালেখি করবো। সেই সুবাদে আবারও আপনাদের সঙ্গে কথাবার্তা হতে পারে।’ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় কোনো পূর্ণতা বা অপূর্ণতা থেকেবিস্তারিত পড়ুন
জুলাই সনদে সই করতে যমুনায় এনসিপি নেতারা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর অবশেষে জুলাই জাতীয় সনদে সই করছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ দলের নেতারা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যমুনায় প্রবেশ করেন তারা। প্রতিনিধিদলে রয়েছেন- সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
রমজানে মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত

পুরো রমজানে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। পরে তিনি আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। এর আগে গতকাল রোববার রমজান ঘিরে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে সরকারি-বেসরকারি সব নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেনবিস্তারিত পড়ুন
বিএনপির এমপিরা সংবিধান সংস্কারের শপথ নেবেন কিনা, যা বললেন সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামীকাল মঙ্গলবার সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নেবেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে পৃথক দুটি শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে জাতীয় সংসদ সচিবালয়। তবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। এ নিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় নির্বাচনে অনিয়ম-কারচুপির অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

কলারোয়া প্রতিনিধি: সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ১০৫, সাতক্ষীরা-১ আসনের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে কলারোয়া উপজেলা বিএনপি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। রোববার বিকেলে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন। তিনি লিখিত বক্তব্যে বলেন, কলারোয়ার তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোরখা পরা অবস্থায় অপ্রাপ্ত বয়স্করা ভোটাধিকার প্রয়োগ করেছে। কেরালকাতা ইউনিয়নের ১৪৪ নং ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ফলাফলবিস্তারিত পড়ুন
ঐক্যবদ্ধ থাকতে হবে
ভবিষ্যতে কেউ যেন স্বৈরাচার হতে না পারে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বিএনপির নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে বক্তব্য দেওয়া শুরু করেন তারেক রহমান। নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদবিস্তারিত পড়ুন
হাবিবপত্নি এড. বকুলকে সংরক্ষিত আসনের এমপি হিসেবে দেখতে চান নেতাকর্মীরা

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব-এর সহধর্মিনী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট শাহানারা পারভিন বকুল-কে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে দেখতে চান স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাতক্ষীরা-১ আসনে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন শাহানারা পারভিন বকুল। বিশেষ করে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নারী নেত্রী হিসেবে সংগঠনকেবিস্তারিত পড়ুন
নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন: আলী রীয়াজ

নির্বাচিত সংসদ সদস্যরা দুই বিষয়ে শপথ নেবেন। একটি জাতীয় সংসদ ও অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আলী রীয়াজ বলেন, সংস্কারের পক্ষে গণরায় এসেছে। এটা জুলাইয়ের স্বীকৃতি। ১৬ বছরের অনাচারের বিরুদ্ধে জনআকাঙ্ক্ষা প্রকাশ। রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা ও কমিটমেন্ট থাকলে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি আরওবিস্তারিত পড়ুন

