বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার পুতিন-পেজেশকিয়ান ফোনালাপ, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মঙ্গলবার (১০ মার্চ) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, দুই নেতার আলোচনায় মধ্যপ্রাচ্যে চলমান ‘ইসরায়েল-যুক্তরাষ্ট্র আগ্রাসন’ এবং আঞ্চলিক সংকট নিরসনের বিষয়টি প্রাধান্য পেয়েছে।

মঙ্গলবারের এই ফোনালাপে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ক্রেমলিন জানিয়েছে, ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়ে দুই নেতা পুনরায় মতবিনিময় করেছেন। প্রেসিডেন্ট পুতিন এই সংকটে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

ক্রেমলিনের প্রেস অফিসের দেওয়া এক বিবৃতি অনুযায়ী, গত ৬ মার্চ পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনার পর পুতিন পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছিলেন। এ ছাড়া গত ৯ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ ইরানের প্রধান শহরগুলোতে ব্যাপক হামলা চালানো হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই হামলার সপক্ষে ইরানের সম্ভাব্য পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকির কথা বলা হয়েছে। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

পরবর্তীতে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলার ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে পুতিন ইরান ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সঙ্গে এই যোগাযোগ বজায় রাখছেন।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা