Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
অবসরে গেলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় অবসরে গেলেন দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি অবসর গ্রহণ করেন। এদিকে, দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসরের বয়স ৬৭ বছর। প্রধান বিচারপতি সৈয়দবিস্তারিত পড়ুন
ভোটার নিবন্ধন করলেন তারেক রহমান

ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে বেলা ১টা ২০ মিনিটের দিকে নির্বাচন ভবন ত্যাগ করেন তিনি। এর আগে, দুপুর ১টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই ১০৪ নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানেতারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। ইসি থেকে বের হয়ে রাজধানীর গুলশানের বাসভবনের দিকে রওনা হয় তারেক রহমানেরবিস্তারিত পড়ুন
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গুলশানের বাসা থেকে বের হন তিনি। এরপর বেলা ১১টা ১৫ মিনিটে তিনি সেখানে পৌঁছান। তারেক রহমানের আগমন অপেক্ষায় ঢাবি ছাত্রদল টিএসসিতে অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশেবিস্তারিত পড়ুন
নির্বাচন বানচালের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করা হবে : উপদেষ্টা আদিলুর

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশের দেশপ্রেমিক প্রতিটি মানুষ নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এগিয়ে আসবে ও সহযোগিতা করবে। আগামী নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় জুলাই আন্দোলনে শহীদ নাইমুর রহমানের কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। আদিলুর রহমানবিস্তারিত পড়ুন
ফের শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থী-জনতা। শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পরই সংগঠনটির নেতাকর্মীরা পুনরায় শাহবাগে অবস্থান নেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইনকিলাব মঞ্চের নেতারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এর আগে, সকালে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে তারা সাময়িকভাবে শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটেরবিস্তারিত পড়ুন
ইসির বৈঠকে উঠছে তারেক রহমানের ভোটার হওয়ার নথি : ইসি সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি নির্বাচন কমিশনের (ইসি) রোববারের (২৮ ডিসেম্বর) বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, ‘গুলশান এলাকার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে তপশিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণে রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ীবিস্তারিত পড়ুন
কুমিল্লা-৩ আসন থেকেও আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রমজানুল করিম নামে এক ব্যক্তি। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে বিষয়টি জানাজানি হয়। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান পরাগ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ি চাপায় শিশুসহ নিহ*ত ২

ভারতের মধ্যপ্রদেশে বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের মোরেনা জেলায় বাড়ির বাইরে বসে আগুন পোহাচ্ছিলেন একটি পরিবারের কয়েকজন সদস্য। সে সময় এক বিজেপি নেতার গাড়ির নিচে চাপা পড়ে এক শিশুসহ দুইজন নিহত এবং আরও তিনজন আহত হন। পোরসা-জোতাই রোড বাইপাস মোড়ে এই ঘটনা ঘটেছে। এরই মধ্যে নিহতদের পরিচয় জানা গেছে। এরা হলেন, বুলাকি রাম রাঠোরের ছেলে রাম দত্তবিস্তারিত পড়ুন
বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান

জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৪ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করেন। এর আগে নিয়ম অনুযায়ী বিকেলে তারেক রহমানের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতারা। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিএনপির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধ এলাকায় জড়ো হন। সারা দিন তারা সেখানে উপস্থিত থেকে তারেক রহমানের জন্য অপেক্ষা করেন। যেকোনোবিস্তারিত পড়ুন
গণভোটে সচেতনতা বাড়াতে ‘ভোটের গাড়ি’ এখন সাতক্ষীরায়

গাজী হাবিব, সাতক্ষীরা: দেশের চাবী আপনার হাতে’ প্রতিপাদ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি, গণতান্ত্রিক মূল্যবোধ জোরদার এবং ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী সচেতনতামূলক কার্যক্রম ‘ভোটের গাড়ি’র প্রচারণা। সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা তথ্য অফিসের বাস্তবায়নে এ কর্মসূচি জেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ভোটের গাড়ি’র প্রচারণারবিস্তারিত পড়ুন

