Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি

মোঃ হাফিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: শহীদ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় সাতক্ষীরায় দোয়া-মোনাজাত ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা সাতক্ষীরা খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।আজাদী মঞ্চ, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আরাফাত হোসাইন, আন্দোলনের অন্যতম সংগঠক সুহাইল মাহদীনবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রাজগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হেলাল উদ্দিন, মনিরামপুর (যশোর): যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তণ ছাত্র সমিতির (রেসা) আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকালে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দীন। অবসরপ্রাপ্ত ব্যাংকার ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মান্নান, সমাজ সেবক আব্দুস সাত্তার ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়েরবিস্তারিত পড়ুন
তালায় সাবেক জেলা পরিষদ সদস্যের মাকে পিটিয়ে হ*ত্যাচেষ্টা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় সাবেক জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপীর মা অনিমা রাণী দাশকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। প্রতিবেশীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তিনি জালালপুর গ্রামের মৃত সন্তোষ দাশের স্ত্রী। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার জালালপুর গ্রামে। নিজের দখলীয়বিস্তারিত পড়ুন
তালায় সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিলের মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের বাসিন্দা সাবেক ইউনিয়ন ভূমি অফিসের নায়েব আব্দুল জলিল (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে তার মৃত্যু হয়। তিনি মুড়াকলিয়া গ্রামের মৃত তাজল শেখের পুত্র। মুড়াকলিয়া গ্রামের বাসিন্দা মো. সোহাগ পারভেজ জানান, শুক্রবার দুপুরে তালার মাঝিয়াড়া এলাকায় আব্দুল জলিল হৃদরোগে আক্রান্ত হয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় স্থানীয়রা তাকে শনাক্ত করে তার পরিবারকে খবর দেন। পরেবিস্তারিত পড়ুন
বাবার সমাধিতে তারেক রহমানের ‘একাকী কিছুক্ষণ’

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া-মোনাজাতেও অংশ নেন তিনি। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মোনাজাত শেষ করে বাবার কবরের পাশে কিছুক্ষণ একাকী নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এ সময় তাকে কিছুটা আবেগাপ্লুত হয়ে টিস্যু দিয়ে চোখ মুছতে দেখা যায়। ফের মোনাজাত দিতে হাত তুলতে দেখা যায় তাকে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে তিনি জিয়া উদ্যানে পৌঁছান। কবরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহর সুপারীঘাটায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারীঘাটা এলাকায় তা’লিমুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে ধুলিহর সুপারীঘাটা ব্রিজ সংলগ্ন স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মুফতি আরিফ বিল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক এম.এম জয়নাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনিসুর রহমান,বিস্তারিত পড়ুন
নলতা আহছানিয়া মিশনের কমিটি: মাহফুজ সভাপতি, নজরুল সম্পাদক নির্বাচিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা আহছানিয়া মিশনের কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে নলতা শরীফ শাহী জামে মসজিদের দ্বিতীয় তলায় এক সাধারণ সভায় আলোচনার মধ্যদিয়ে এ কমিটি গঠন করা হয়। উক্ত সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আফতাবুজ্জামানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য ইকবাল মাসুদের সঞ্চালনায় সদস্যদের সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কার্য নির্বাহী কমিটি গঠন কাজ সম্পন্ন হয়।বিস্তারিত পড়ুন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ’হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষাটি (২৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে বিকেল ৩ টা থেকে ৪ টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্যকারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই: প্রেস সচিব

মৌসুমের সবচেয়ে তীব্র শৈত্যপ্রবাহ উপেক্ষা করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে স্বাগত জানাতে রেকর্ড সংখ্যক মানুষের সমাগম দেশের মানুষের নির্বাচনের জন্য প্রস্তুতির এক স্পষ্ট প্রমাণ বলে অভিমত ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিমত জানান। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, সাধারণ নির্বাচন ও গণভোট এখন আর মাত্র সাত সপ্তাহ দূরে- ৪৯ দিন।বিস্তারিত পড়ুন
‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ভারতের রাজধানী দিল্লির সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতের নামে চলতি ২০২৫ সালে রেকর্ড সংখ্যক ২ হাজার ২০০ জন ব্যক্তিকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিগত বছরগুলোর তুলনায় এই সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে যেখানে মাত্র ১৪ জনকে এবং ২০২৩ সালে ৫ জনকে ফেরত পাঠানো হয়েছিল, সেখানে এক বছরের ব্যবধানে এই সংখ্যাবিস্তারিত পড়ুন

