মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনেরপোতায় নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্টের উদ্যোগে ইফতার মাহফিল

পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা মাছ বাজারে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট (মৎস্য আড়ৎ)-এর উদ্যোগে এক ব্যাপক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রমজানের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট মৎস্য চাষি, ব্যবসায়ী, আড়ৎদার, শ্রমিক এবং স্থানীয় সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজক সূত্রে জানা যায়, নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট দীর্ঘদিন ধরে বিনেরপোতা মাছ বাজারে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। এখানে গলদা, বাগদা, হরিণাসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। স্থানীয় মৎস্য চাষিরা তাদের উৎপাদিত মাছ এই আড়তের মাধ্যমে বাজারজাত করে থাকেন, ফলে বাজারের অর্থনৈতিক কার্যক্রমে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রোঃ মোঃ আনিছুর রহমান বলেন, “ব্যবসার পাশাপাশি সামাজিক ও ধর্মীয় দায়িত্ববোধ থেকেই আমরা প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকি। রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। সেই চেতনা ধারণ করেই এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে নিউ একতা ফিস অ্যান্ড কমিশন এজেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে।
সর্বোপরি, ইফতার মাহফিলটি স্থানীয় ব্যবসায়ী ও মৎস্য সংশ্লিষ্টদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

আইনজীবীদের লাঞ্ছিত করার প্রতিবাদে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির তলবি সভা

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কতিপয় বিজ্ঞ সিনিয়র সদস্যকে লাঞ্ছিত করা এবং পেশাগতবিস্তারিত পড়ুন

বনদস্যু নির্মূল দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

সুন্দরবনে দস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরা উপকূলে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বনজীবীরা। সোমবারবিস্তারিত পড়ুন

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

পিরোজপুরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আসামি কর্তৃক আইনজীবীকে হয়রানি ও হেয় করার অভিযোগ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএর নিরাপদ সড়ক কর্মশালা
  • সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত: যুব ঋণের চেক ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • সাতক্ষীরায় বুশরা গ্রুপে এফডিআরের দুই কোটি টাকা ফেরত ও হয়রানি থেকে পরিত্রানের দাবিতে গ্রাহকদের সংবাদ সম্মেলন
  • আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে নেপাল যাচ্ছেন সাতক্ষীরার সাংবাদিক উজ্জল
  • ‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত
  • সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত
  • সাতক্ষীরায় ‘জলবায়ু বাস্তুচ্যুত মানুষের অধিকার ও উন্নয়ন ফোরাম’ গঠন