রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবা চালু, সচল হলো যেসব স্থানে

পাসপোর্ট অফিসের বাইরে উদ্যোক্তানির্ভর নাগরিক সেবাকেন্দ্রে দেশে প্রথমবারের মতো পাসপোর্টের আবেদন এবং নবায়নসংক্রান্ত সেবা চালু করেছে নাগরিক সেবা। রাজধানীর গুলশানে নাগরিক সেবাকেন্দ্রে পাসপোর্ট সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন। ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, জন্ম ও মৃত্যু নিবন্ধন, এনআইডিসংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস, উপজেলা পরিষদ, জেলা পরিষদেরবিস্তারিত পড়ুন

জামায়াত আমীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইইউ রাষ্ট্রদূতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্তবিস্তারিত পড়ুন

পাঁচটি নতুন করিডোর খুলতে সম্মত হয়েছে পাকিস্তান-চীন

দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে পাঁচটি নতুন করিডোর খুলতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। চীন সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এ কথা জানান। জিও নিউজের প্রতিবেদন অনুসারে, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর ২.২ (CPEC 2.0) এর অধীনে নতুন করিডোরগুলো খোলা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, শেহবাজ শরীফ এবং চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে এক বৈঠকে দুই দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রেও সমঝোতা স্মারকবিস্তারিত পড়ুন

ভারতে পাসপোর্ট ছাড়া বাংলাদেশিদের থাকার নতুন নিয়ম

বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়ন এড়াতে ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা পাসপোর্ট বা অন্য কোনো ভ্রমণ নথি ছাড়াই সেখানে থাকতে পারবেন। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করা ব্যক্তিরাও এই সুবিধা ভোগ করতে পারবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়। সোমবার (১ সেপ্টেম্বর) থেকে কার্যকর হওয়া ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট-২০২৫ এর আওতায় ওই সংখ্যালঘুরা কোনো ধরনের শাস্তির মুখোমুখি হবেন না বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এতেবিস্তারিত পড়ুন

নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে অর্থ উপদেষ্টার বক্তব্য

আগামী জাতীয় নির্বাচনের আগে সময় পাওয়া গেলে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার। আর নির্বাচিত নতুন সরকার এসে তা বাস্তবায়ন করবে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এক্ষেত্রে দেশের আর্থ-সামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে। আমাদের পরিকল্পনা হলো সময়োপযোগী একটি বেতন কাঠামো ঘোষণা করা। তবেবিস্তারিত পড়ুন

পাথর মেরে মানুষ হত্যার ইতিহাস আর রচনা করতে চাইনা : মুফতি সৈয়দ রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “চাঁদাবাজ, লুটেরা ও দালালদের আর সংসদে দেখতে চায় না জনগণ। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সৎ, দেশপ্রেমিক ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই।” তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার বারবার হরণ করা হয়েছে। দুর্নীতিবাজদের দাপটে রাষ্ট্র আজ দেউলিয়া হওয়ার পথে। অথচ সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্যে দিশেহারা। এ অবস্থায় দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ত্যাগী ও সৎ নেতৃত্বকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে।চরমোনাইবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান তিনি। এসময় বিএনপি চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেরি মাসদুপুই। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। এদিকে সন্ত্রাসী হামলায়বিস্তারিত পড়ুন

এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

প্রায় ৮ বছর পর ‘রুলস অব বিজনেস ১৯৯৬’র ক্ষমতাবলে মন্ত্রণালয়ের ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’-কে একত্র করে ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়’ নামে পুনর্গঠন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে বিষয়টির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক একেএম মনিরুজ্জামানের সই করা এক চিঠিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শেখ আশফাকুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার কৃতি সন্তান ও সিলেটের জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (১ সেপ্টেম্বর) এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আশফাকুর রহমানকে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক পদে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে বর্তমান নির্বাহী পরিচালক সৈয়দ আজাদবিস্তারিত পড়ুন

দু’দেশের পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় বাণিজ্য কমেছে বেনাপোল বন্দরে, সংকটে ব্যবসায়ীরা

মোঃ ওসমান গনি: বাংলাদেশ ও ভারত দু’দেশের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মক ভাবে কমে গেছে। গত এক মাসে ভারতের সাথে বাণিজ্য হ্রাসের ফলে বন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা বড় ধরনের সংকটে পড়েছেন। চলতি বছরের মার্চ মাসে বাংলাদেশ সরকার প্রথম স্থলপথে ভারত থেকে সুতাসহ বেশ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। এর প্রতিক্রিয়ায় গত ৮ই এপ্রিল ভারত সরকার বাংলাদেশের জন্য তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দেয়।বিস্তারিত পড়ুন