Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গানম্যানের জন্য আরো যাদের আবেদন

ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দিয়েছে সরকার। এই তালিকায় এনসিপির শীর্ষ নেতারাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তি ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, এখন পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক ব্যক্তিরা গানম্যান পাচ্ছেন কি না, এমন প্রশ্নে তিনি কারও তথ্য দেননি। ডিজিএফআই, এনএসআই,বিস্তারিত পড়ুন
রদবদল হতে পারে উপদেষ্টা পরিষদে

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে। রদবদলে একজন উপদেষ্টার দায়িত্ব কমানো হতে পারে; সেইসঙ্গে নতুন করে একজনকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. অব. জাহাঙ্গীর আলম চৌধুরীর স্থলে বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে। জাহাঙ্গীর আলম চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাবেন। এদিকে,বিস্তারিত পড়ুন
ওদের হাত থেকে দিল্লিও কেড়ে নেবো : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বিধানসভা নির্বাচনে বাংলায় জয় পেলে বিজেপিকে শূন্য করে দেবেন এবং তাদের হাত থেকে দিল্লিও কেড়ে নেবেন। সোমবার (২২ ডিসেম্বর) কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীদের নিয়ে এক সভায় তিনি এ কথা বলেন। মমতা ব্যানার্জি বলেন, বিজেপি ভোটার তালিকা সংশোধনের নামে ষড়যন্ত্র করছে। কার নাম তালিকা থেকে বাদ যাবে, তা নাকি বিজেপির পার্টি অফিসে ঠিক করা হচ্ছে। তিনি অভিযোগ করেন,বিস্তারিত পড়ুন
কাজী আলাউদ্দীনের নেতৃত্বে ঢাকায় রওনা হচ্ছেন বিএনপির হাজারো নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি: লিডার আসছে, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটির নেতাকর্মীদের মধ্যে বইছে আনন্দ আর উদ্দীপনার ঢেউ। দলের এই শীর্ষ নেতাকে যথাযোগ্য সম্মান ও বিশাল জনসমাগমের মধ্য দিয়ে বরণ করে নিতে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ ও আশাশুনি উপজেলায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝেওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বাজারে মায়ের দোয়া ট্রের্ডাসে দু*র্ধর্ষ চুরি

রুহুল কুদ্দুস, ধুলিহর (সাতক্ষীরা): সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে বাজারে বাজারে মায়ের দোয়া ট্রেডার্সে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ব্রহ্মরাজপুর বাজারে স্বনামধন্য কীটনাশক প্রতিষ্ঠান মায়ের দোয়া ট্রেডার্সের দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়। মের্সাস মায়ের দোয়া ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রহ্মরাজপুর বাজার ইউনিটের সেক্রেটারী প্রোঃ মোখলেছুর রহমান রহমান জানান, সোমবার রাতে দোকানের যাবতীয় কার্যক্রম শেষ করে সারাদিনের বেচাকেনার আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা ক্যাশে রেখে প্রতিদিনের মত বাড়িতে যায় সকালেবিস্তারিত পড়ুন
এনসিপি নেতা গু*লিবিদ্ধের ঘটনায় সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র কঠোর নজরদারী

গাজী হাবিব, সাতক্ষীরা : খুলনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সমন্বয়ক মো. মোতালেব সিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সাতক্ষীরার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্ভাব্য হামলাকারীরা যাতে সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সাতক্ষীরার সীমান্তজুড়ে কড়াকড়ি নজরদারি, তল্লাশি ও যৌথ অভিযান জোরদার করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) খুলনা মহানগরীতে সংঘটিত এ ঘটনার পরপরই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুবকদের নেতৃত্ব ও অ্যাডভোকেসি প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যুব ও কমিউনিটি লিডারদের নিয়ে তিন দিনব্যাপী ‘লিডারশিপ, অ্যাডভোকেসি ও লবিং’ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। হিউম্যান রাইটস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট (হেড)-এর উদ্যোগে এবং ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ ও ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় এই আয়োজন করা হয়। তিনটি পৃথক ব্যাচে মোট ৯০ জন যুবক-যুবতী ও কমিউনিটি লিডার এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সম্প্রতি অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে তৃতীয় ব্যাচেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় কুষ্ঠরোগ সচেতনতায় মিডিয়া অ্যাওয়ার্ড’ ১০ সাংবাদিক

সাতক্ষীরা প্রতিনিধি: কুষ্ঠরোগ সংক্রমণ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান এবং কুষ্ঠরোগ বিষয়ক তথ্যভিত্তিক ও মানবিক সংবাদ পরিবেশনের স্বীকৃতি হিসেবে মিডিয়া এনগেজমেন্ট অন লেপ্রসি অ্যান্ড জার্নালিস্টস অ্যাওয়ার্ড–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়ায় যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছেন খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাৎ জাকির ও প্রতিদিনের বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। ইলেকট্রনিক মিডিয়ায় প্রথম স্থান অর্জন করেছেন নাগরিক টিভির সাতক্ষীরা প্রতিনিধি কৃষ্ণ ব্যানার্জী। একই ক্যাটাগরিতে ইলেকট্রনিক মিডিয়ায় দ্বিতীয় স্থান অর্জনবিস্তারিত পড়ুন
মনিরামপুরে বাদুরের মাংস খেয়ে একই পরিবারের ৬ জন হাসপাতালে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ: যশোরের মনিরামপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে একই পরিবারের ছয়জন সদস্য রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- শুভাস দাসের স্ত্রী সখি দাস, তার ছেলে ইন্দ্রজিৎ দাস, প্রসেনজিৎ দাস ও হৃদয় দাস, দিলিপ দাসের ছেলে অজয় দাস এবং মৃত তারাপদ দাসের ছেলে রবিন দাস। অসুস্থ সখি দাস জানান- শনিবার দুপুরে তিনি বাপের বাড়ি থেকে প্রায় এক কেজি বাদুরের মাংসবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মেছোবাঘ আটকের পর অবমুক্ত

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার উফাপুর গ্রামে একটি বাড়ি থেকে মেছোবাঘ বা বনবিড়াল আটক করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে গ্রামের আলমগীর হোসেন সরদারের বাড়িতে চিতাবাঘটি ফাঁদে আটকা পড়ে। বাড়ির মালিক আলমগীর হোসেন আমিন বলেন, তাঁদের বাড়িসহ গ্রামের বিভিন্ন বাড়ি থেকে প্রায়ই হাঁস-মুরগি নিখোঁজ হচ্ছিল। তাঁরা ধারণা করেছিলেন, শিয়াল এসব নিয়ে যাচ্ছে। এ কারণে শনিবার রাতে মুরগির খোঁয়াড়ের পাশে একটি বড় ফাঁদ পেতে রাখা হয়। ভোররাতেবিস্তারিত পড়ুন

