মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে- এমপি আব্দুল খালেক

সবাই মিলে সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। সাংবাদিক, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মিলেমিশে কাজ করতে পারলে অবশ্যই সাতক্ষীরা জেলা হবে একটি মডেল জেলা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের (সদর-দেবহাটা) এমপি মুহাদ্দিস আব্দুল খালেক একথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজ আখতার, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহীনুর চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার বলেন, প্রশাসন ও সাংবাদিকের কাজের ধরন অনেকটাই এক রকমের। এজন্য মিলে মিশে কাজ করতে হবে। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সকল সাংবাদিকদের সহযোগিতার আহ্বান জানান। একই সাথে সাতক্ষীরা প্রেসক্লাবকে আরো গতিশীল ও উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, অর্থ সম্পাদক মুহা: জিললুর রহমান, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব, আব্দুল গফুর সরদার, আবু নাসের মোঃ আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, দপ্তর সম্পাদক মোঃ আল ইমরানসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সকল সদস্য ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি ইফতার মাহফিল মিলন মেলায় পরিণত হয়।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল করার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ ও সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক একবিস্তারিত পড়ুন

  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক