রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার নবাগত এসিল্যান্ডের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুদ্দোজা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর নেতৃবৃন্দ। মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুর ২টায় সহকারী কমিশনার ( ভূমি) কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা পৌর শাখার সমাজকল্যাণ সেক্রেটারী ও ৮নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল গফুর, নিউমার্কেট ইউনিট সভাপতি মোঃ রুহুল আমিন, ওয়ার্ড ওলামা বিভাগের সভাপতি মাওলানা সাইবুলবিস্তারিত পড়ুন

তালায় ছাগল ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করলো উত্তরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বেসরকারী সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে ল্যান্ডস্কেপের কমিউনিটি পর্যায়ে ছাগল, সেলাই মেশিন ও ক্ষুদ্র ব্যবসার উপকরণ বিতরণ করা হয়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। এ সময় ৫৪ জনকে ১০২ টি ছাগল, ২টি সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য ৫ জনকে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এবিস্তারিত পড়ুন

তালায় নাতনীকে ধ*র্ষণের অভিযোগে প্রতিবেশী নানা গ্রে*ফতার!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মাছিয়াড়া গ্রামে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী নানা সামাদ গাজী (৫২) পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। সে খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামের মৃত এজাহার আলী গাজীর পুত্র। ধর্ষিতা কিশোরী বর্তমানে ৬ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে সামাদ গাজী প্রতিবেশী নাতনীকে একা পেয়ে তার বাড়িতে যান। পান খাওয়ার কথা বলে তিনিবিস্তারিত পড়ুন

তালায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে তালা প্রেসক্লাব হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার হাজরাকাটি গ্রামের মৃত ইনতাজ আলী বিশ্বাসের পুত্র মৎস্য ঘের ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম বিশ্বাস। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত সোমবার (১ সেপ্টেম্বর) তালা উপজেলা প্রেসক্লাবে নোয়াপাড়া গ্রামের মৃত আমিন উদ্দিন মল্লিকের ছেলে সেলিম হায়দার (মনু) যে সংবাদ সম্মেলন করেছেন তা সম্পূর্ণবিস্তারিত পড়ুন

তালায় ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি ও পরিকল্পনা সংক্রান্ত কর্মশালা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় ইস্যুভিত্তিক অ্যাডভোকেসি ও পরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) এই কর্মশালার আয়োজন করে ভূমিজ ফাউন্ডেশন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর সহযোগিতায় আইডিআরটি কেন্দ্র। কর্মশালার পাশাপাশি রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণের বিষয়েও আলোচনা করা হয়। ভূমিজ ফাউন্ডেশন-এর নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা সভাপতিত্বে কর্মশালার সেশন পরিচালনা করেন একশনএইড বাংলাদেশ-এর সুশীল প্রকল্পের প্রোগ্রাম অফিসার (সিভিল সোসাইটি মোবিলাইজেশন) মোঃবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বো আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় কালিগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) খুলনার আয়োজনে এবং কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় কালিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার লস্কর ফিলিং স্টেশনের সামনে মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরার বিভিন্ন সড়ক ও মহাসড়কে মেয়াদোত্তীর্ণ বাস-মিনিবাস, ট্রাক-কাভার্ডভ্যানসহ মোটরযান চলাচল বন্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানটি মূলত ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের উপর কেন্দ্রীভূত। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ‘২৫) দুপুরে সাতক্ষীরা শহরের অদূরে লাবসায় অবস্থিত লস্কর ফিলিং স্টেশনের সামনে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগে মোট ৪টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের র‌্যা লি ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর)সকাল ১০টার সময় সাতক্ষীরা আইনজীবী সমিতির সামনে শহীদ মিনার চত্বরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে রালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এড. মো: আকবর আলীর সভাপতিত্বে ও এড নুরুল আমিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত বিজয় মিছিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের পি পি এড. শেখ আব্দুস সাত্তার, জি,পি এড.অসীম কুমার মন্ডল, এড.শেখ সিরাজুল ইসলাম (৫),বিস্তারিত পড়ুন

ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত করছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্যানেল প্রস্তুত করছে নির্বাচন কমিশন (ইসি)। প্যানেল প্রস্তুতির তথ্য সংগ্রহে মাঠ কর্মকর্তাদের ৩০ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে। এজন্য সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,বিস্তারিত পড়ুন

২০১৮ সালের নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরার পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ০১- এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এ কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন বেলা ১১টা ৫০ মিনিটে সাক্ষ্য দেয়া শুরু করেন জুলাই আন্দোলনের সময়ে পুলিশ প্রধানের দায়িত্বে থাকা মামুন। তিনি বলেন,বিস্তারিত পড়ুন