রবিবার, জুলাই ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শেখ হাসিনা-কামালের নির্দেশেই জুলাই-আগস্ট গণহ*ত্যা : সাবেক আইজিপি মামুন

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নিদের্শেই জুলাই-আগস্ট গণহত্যা হয়েছে বলে জানিয়েছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে এ কথা বলেন তিনি। জবানবন্দিতে তিনি বলেন, গত বছরের (২০২৪) ১৮ জুলাই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফোনকলের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে পুলিশ প্রাণঘাতী অস্ত্র (লেথাল উইপেন) ব্যবহার শুরু করে। সাবেক আইজিপি জানান, সে সময় তিনি পুলিশ হেডকোয়ার্টার্সেবিস্তারিত পড়ুন

বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরলো সুপ্রিম কোর্টে

এখন থেকে সারাদেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে বলে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। এছাড়াও নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ ছাড়াও আগামী তিন মাসের মধ্যে আলাদা সচিবালয় গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে সকালে বিচার বিভাগেরবিস্তারিত পড়ুন

জুলাইয়ের ঘটনার জন্য অনুতপ্ত ও লজ্জিত : রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে গিয়ে এত ছাত্র-জনতা নিহত ও আহত হওয়ায় তিনি অনুতপ্ত ও লজ্জিত। তিনি বলেন, এত বড় গণহত্যা তার দায়িত্ব পালনের সময় সংঘটিত হয়েছে, যার জন্য তিনি দোষ ও দায় স্বীকার করছেন। তিনি দেশবাসী, নিহত ও আহতদের পরিবার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জবানবন্দিতে এ কথা বলেনবিস্তারিত পড়ুন

নুরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় বিএনপি মহাসচিব ভিপি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। নুর যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সে জন্য তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান মির্জা ফখরুল। এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকবিস্তারিত পড়ুন

সমন্বয়কদের গ্রেপ্তার নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক করে মানসিক নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দিতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে ক্যামেরা ট্রায়ালে জবানবন্দি দেন তিনি। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সেনা মোতায়েনের পর ১৯ জুলাই থেকে প্রতিরাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় প্রতিরাতে কোরবিস্তারিত পড়ুন

আপনারা কারা, জাপা মহাসচিবকে রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কে রাজনীতি করবে, না করবে এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব সংস্কৃতি তৈরিও করে না, উশৃঙ্খল জনতাতন্ত্রে বিশ্বাসী নয় বিএনপি। কিন্তু বিএনপির তো এনালাইসিস আছে, একটা বিশ্লেষণ আছে, গেল ১৬ বছর জাতীয় পার্টির ভূমিকা কী ছিল, আর অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা কী ছিল? এই ভয়ঙ্কর রক্ত পিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে কারা রক্ষা করেছে, জনগণের লাখ কোটি টাকা পাচারেরবিস্তারিত পড়ুন

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে কঠোর জবাব দিতে হবে। বিএনপি বর্তমানে সরকারে নেইবিস্তারিত পড়ুন

সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি কারাগারে

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ সে‌প্টেম্বর) বিকেল ৩টার দি‌কে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণবিস্তারিত পড়ুন

কলারোয়ার ছেলে ইমরোজ ডাকসু নির্বাচনে জহুরুল হক হলের ভিপি প্রার্থী

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ার ছেলে ডাকসু নির্বাচনে জহু হলের ভিপি পদে লড়ছেন। আগামি ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের কৃতি শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদে প্রতিদ্বনিতা করছেন। জানা গেছে, পিতা মো. খলিলুর রহমান ও মাতা জেসমিন নাহারের ৩ ছেলে ১ মেয়ের মধ্যে ইমরোজ মেজ ছেলে। আহসান হাবীব ইমরোজ ছোট বেলা থেকেই মেধাবী ছিল। সে যুগীখালী পাইকপাড়া সরকারি প্রাইমারীবিস্তারিত পড়ুন

সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলায় সাবেক সাংবাদিক পরিচয় দিয়ে পশু চিকিৎসক মুক্তার আলী চালাচ্ছে রাম রাজত্ব। ক্রমাগতই ঘটনাটি ঘটে চলছে ৬নং ঝিকরগাছা ইউনিয়ন এলাকায় সরকার কতৃক নির্ধারিত ফি ৭৫টাকা এর বাহিরে গিয়ে তিনি ১২শত টাকা করে বিক্রয় করে সাধারণ মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে হাজার-হাজার টাকা। তিনি পদ্মপুকুর গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে। তথ্য অনুসন্ধানে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ-২ অধি শাখার বিগত ০৭/০৬/২০২৩ ইংবিস্তারিত পড়ুন