জাতীয় নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে: জামায়াত আমির


জাতীয় নির্বাচনে দলীয় অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন্ন স্থানীয় নির্বাচনে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার উদ্যোগে আয়োজিত উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সর্বশেষ জাতীয় নির্বাচনে তাদের ‘হক’ কেড়ে নেওয়া হয়েছে এবং বিষয়টি জাতির সামনে স্পষ্ট। তিনি দাবি করেন, সংসদীয় রাজনীতিতে এটি জামায়াতের প্রথম বড় অর্জন। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশে এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে এবং প্রধান বিরোধী দলের অবস্থান অর্জনকে তিনি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতে সম্মিলিত শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ারও আহ্বান জানান দলটির আমির।
এর আগে সিলেট নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এই শিক্ষাশিবিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে জেলা জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শিবিরে প্রশিক্ষণমূলক আলোচনা, মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠিত হয়। আয়োজকদের আশা, এ আয়োজন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সহায়ক হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
সাউথ এশিয়ার ফরেইন করেসপন্ডেন্টস ক্লাবের (এফসিসি) আয়োজনে ফের ভারতের নয়াদিল্লিতে একটি আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন


