মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরায় তরুণ দলের কমিটি : সভাপতি রায়হান, সম্পাদক মাসুদ, সাংগঠনিক আসিফ

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল সাতক্ষীরা সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১৫ আগস্ট সাতক্ষীরা জেলা তরুণদলের দলীয় পাডে জেলা তরুণদলের যুগ্ম আহবায়ক জামাল হোসেন এবং সদস্য সচিব আবুল বাশার স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা তরুণদলের উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি পদে আবু রায়হান এবং আল মাসুদ কে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন করা হয়। এছাড়া কমিটিতে সিনিয়র সহ- সভাপতি শহিদুল ইসলাম (কাদের), সিনিয়ির যুগ্ম-সাধারণ সম্পাদক-মাসুমবিস্তারিত পড়ুন

জয়নগরে ওয়ার্ড বিএনপির সম্মেলন

কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া উপজেলা ও পৌর বিএনপি ওই অনুষ্ঠানের আয়োজন করে। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে ধানদিয়া চৌরাস্তা মোড়ে বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সাথে উপজেলার জয়নগর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলনও অনুষ্ঠিত হয়। সেখানে সকল ওয়ার্ড কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..

সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের ভঙ্গুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১৫ আগস্ট) ছাত্র-জনতা ভঙ্গুর ওই প্রতিকৃতির অবশিষ্ট অংশও ভেঙে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিতে দেখা যায়, মো. রাসেল হোসেন নামের একজন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্যবিস্তারিত পড়ুন

বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব

অহিদুজ্জামান খোকা ও রাসেল হোসেন: সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকালে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির আয়োজনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেঁড়াগাছী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য তৌহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।বিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে, রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তণ ছাত্র সমিতির (রেসা) আয়োজনে চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রহমতুল্যাহ এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী নীল রতন সিংহ। অবসরপ্রাপ্ত ব্যাংকার ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও রাজগঞ্জ মাধ্যমিকবিস্তারিত পড়ুন

তালায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরদারের ই/ন্তে/কা/ল

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি॥ সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সরদার (৭২) ইন্তেকাল করেছেন। তিনি ওই গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দাফন কার্যক্রমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন, জালালপুর ইউনিয়ন পরিষদেরবিস্তারিত পড়ুন

দেবহাটায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউএনও’কে শুভেচ্ছা প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বীরমুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহম্পতিবার সকাল ১০টায় নির্বাহী অফিসারের কার্যালয়ে যেয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে সাবেক জেডফোর্স সেনাবাহিনী, এনসিও) আবু জাফর, জেডফোর্স প্রাক্তন আনসার আশিকুর রহমান, সাবেক ট্রেনিং কমান্ডার মোফাজ্জেল হোসেন মোফা, সাবেক আনসার হাবিলদার আব্দুর রশিদ, সাবেক মোজাহিদ হাবিলদার মোখছেদ আলী, সাবেক সহকারী কমান্ডার (অর্থ সম্পাদক) সাবুর আলী, ইউনিয়ন কমান্ডার নুরবিস্তারিত পড়ুন

সাংবাদিক আব্দুল জলিলের মামার মৃ/ত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা প্রেসক্লাবের সম্মানীত সদস্য ও মোহনা টেলিভিশন, দৈনিক সমাজের কথা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মো: আব্দুল জলিলের মামা অবসর প্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুস ছাত্তার (৮০) বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদরের তলুইগাছা গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহসাপতিবার বাদ জোহর জানাযা নামাজের আগে মরহুমের রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানবিস্তারিত পড়ুন

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তালায় ৭ দোকানকে জরিমানা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ওষুধ প্রশাসনের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে মজুত রাখার অপরাধে ৭টি দোকানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপা রানী সরকার। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার ওষুধ পরিদর্শক বাশারত হোসেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তা ও সদস্যরা। জানা গেছে, তালা সদর হাসপাতালের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় নিরাপদ পানির দাবীতে এডভোকেসি সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির দাবীতে ডিপিএইচই, স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো এবং সাতক্ষীরা ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এফরটি প্রকল্পের আওতায় উপজেলা ডিজিটাল কর্ণারে এ এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ। সম্মানীত অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন