Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ

নবপল্লব প্রকল্পের আওতায় মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে সাতক্ষীরার শ্যামনগর অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা। এই অঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী প্রতিনিয়ত জীবিকার অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে British High Commission–এর আর্থিক সহায়তায় এবং CARE Bangladesh-এর কনসোর্টিয়াম পার্টনার হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা Cordaid বাস্তবায়ন করছে “নবপল্লব প্রকল্প”, যার লক্ষ্য জলবায়ু সহনশীল টেকসই জীবিকার মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর আর্থ- সামাজিক উন্নয়নেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক নাটিকা ও লোকসংগীত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব মোকাবিলা ও টেকসই জীবিকায়নের পাশাপাশি সামাজিক সমস্যা নিরসনে সাতক্ষীরা জেলার উপকূলীয় অঞ্চলে গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে সম্প্রতি সাতক্ষীরা উপজেলায় বাল্যবিবাহ, যৌতুক ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে এক ব্যতিক্রমী গণসচেতনতামূলক নাটিকা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা ১৪নং ফিংড়ী ইউনিয়ন ঋষি পাড়া স্কুল চত্বরে মঙ্গলবার ১১ নভেম্বর এই বিশেষ অনুষ্ঠানটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আনন্দ’। জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা বিএমজেডবিস্তারিত পড়ুন
এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে। বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহজান। সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধিদলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ওবিস্তারিত পড়ুন
চাঁ*দাবাজির মামলায় সাতক্ষীরার ফিংড়ির আনার গ্রে*প্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন ওরফে আনার (৬০)কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনার এবং তার সহযোগী তুহিন তুফানকে গ্রেপ্তার করে। নাম প্রকাশ না করার শর্তে ফিংড়ি ইউয়িনের বালিথা এলাকার বাসিন্দারা জানান, আনারের কারণে ফিংড়ি ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের পরিচয় দিয়ে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে হোটেলে গরু, খাসি ও মুরগীর মাংস এবং ডিম ক্রয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে রকসি সিনেমা হলের দ্বিতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা সভাপতি মো. শাহ আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইমরান হামিদ, সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউলবিস্তারিত পড়ুন
শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়। মঙ্গলবার সকালে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারের মাসিক সমন্বয় সভা ও নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস. এম. মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোজাফফর উদ্দীন এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান। সভায় বক্তারাবিস্তারিত পড়ুন
নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরলো ৪ সন্তানের জননী

বেনাপোল প্রতিনিধি: নিখোঁজের ১১ বছর পর দেশে ফিরল ৪ সন্তানের জননী শান্তনা বাড়ি ফিরছে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোলে পৌঁছান শান্তনা। দুই দেশের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে সংশ্লিষ্টদের মাধ্যমে শান্তনাকে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। অবৈধ পথে ১১ বছর আগে ভারত গিয়ে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশি এ নারী। তার ছেলে-মেয়ে ও আত্মীয় স্বজন ১১ বছর পর কাছে পেয়ে খুব খুশি। মানসিকভাবে অসুস্থবিস্তারিত পড়ুন
রোজা শুরু ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৬ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। যদিও ইসলামি বিধান অনুযায়ী রমজান মাস শুরু হয় চাঁদের ওপর নির্ভর করে, তবু প্রাথমিক হিসাব অনুযায়ী ওই বছরের রোজা শুরুর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে,বিস্তারিত পড়ুন
দিল্লিতে বোমা হামলায় ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান বাংলাদেশের

পাকিস্তানের আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ ভারতে হামলার ছক বাংলাদেশের মাটি ব্যবহার করে করেছে বলে দাবি করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। ভারতীয় গণমাধ্যমের এ তথ্য বিশ্বাস করার মতো কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, যাই কিছু ঘটুক না কেন মিডিয়া আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে।বিস্তারিত পড়ুন

