মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শাড়ি-কম্বল-থ্রিপিস-বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টা চলছে: কলারোয়া ধানের শীষের প্রার্থী হাবিব

সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালীতে বিএনপির এক নির্বাচনী জনসভায় শাড়ি, কম্বল, থ্রি পিস, লুঙ্গি ও বিকাশ নম্বর দিয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ করেছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

শুক্রবার বিকেলে বামনখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে যুগিখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কেউ কেউ অর্থ ও বিভিন্ন উপহার দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দেবে।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। তখন তালা ও কলারোয়ার মানুষের জন্য সর্বোচ্চ বরাদ্দ এনে ব্যাপক উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, আমি একজন মজলুম। দীর্ঘ পাঁচ বছর কারাবরণ করেছি। অতীতে সংসদ সদস্য থাকাকালীন এলাকায় উন্নয়ন করেছি। আগামীতে নির্বাচিত হলে অভূতপূর্ব উন্নয়ন বাস্তবায়ন করবো।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় এলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারী প্রধানদের জন্য মাসে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা দেওয়া হবে।

জনসভায় যুগিখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, সাবেক যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান পলাশ, যুবদল নেতা আসাদুজ্জামানসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নে গাছের চারা বিতরণ ও রোপনবিস্তারিত পড়ুন

ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া

৩১ আগস্ট কলারোয়ায় ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়