Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে : গয়েশ্বর

‘অদৃশ্য শক্তি’ নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিকনগরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভোট ও গণতন্ত্রবিরোধী শক্তিকে কঠোর জবাব দিতে হবে। বিএনপি বর্তমানে সরকারে নেইবিস্তারিত পড়ুন
সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি কারাগারে

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। আসামিপক্ষের আইনজীবী ফখরুল ইসলাম আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মার্চ রাতে স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের বাসায় অভিযান চালান জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রশাসনের একটি পুকুরের নামকরণবিস্তারিত পড়ুন
কলারোয়ার ছেলে ইমরোজ ডাকসু নির্বাচনে জহুরুল হক হলের ভিপি প্রার্থী

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ার ছেলে ডাকসু নির্বাচনে জহু হলের ভিপি পদে লড়ছেন। আগামি ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কলারোয়া উপজেলার যুগিখালী গ্রামের কৃতি শিক্ষার্থী আহসান হাবীব ইমরোজ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ভিপি পদে প্রতিদ্বনিতা করছেন। জানা গেছে, পিতা মো. খলিলুর রহমান ও মাতা জেসমিন নাহারের ৩ ছেলে ১ মেয়ের মধ্যে ইমরোজ মেজ ছেলে। আহসান হাবীব ইমরোজ ছোট বেলা থেকেই মেধাবী ছিল। সে যুগীখালী পাইকপাড়া সরকারি প্রাইমারীবিস্তারিত পড়ুন
সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলায় সাবেক সাংবাদিক পরিচয় দিয়ে পশু চিকিৎসক মুক্তার আলী চালাচ্ছে রাম রাজত্ব। ক্রমাগতই ঘটনাটি ঘটে চলছে ৬নং ঝিকরগাছা ইউনিয়ন এলাকায় সরকার কতৃক নির্ধারিত ফি ৭৫টাকা এর বাহিরে গিয়ে তিনি ১২শত টাকা করে বিক্রয় করে সাধারণ মানুষের কাছ থেকে লুটে নিচ্ছে হাজার-হাজার টাকা। তিনি পদ্মপুকুর গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে। তথ্য অনুসন্ধানে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণি সম্পদ-২ অধি শাখার বিগত ০৭/০৬/২০২৩ ইংবিস্তারিত পড়ুন
অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ারও অনুরোধ জানান তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়াকার-উজ-জামান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ধারাবাহিক অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদারের পাঠানোবিস্তারিত পড়ুন
পর্যটন ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত

বাংলাদেশিদের পর্যটন ভিসা ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। এক্ষেত্রে চিকিৎসা এবং অন্যান্য জরুরি ভিসা অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ইস্যু করা হচ্ছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। যা বাংলাদেশিদের জন্য অন্য যেকোনো দেশের ইস্যু করা ভিসার চেয়ে অনেক বেশি। এদিকে ভারতীয় ভিসা ঘিরে দেশে বেশ কিছু প্রতারক চক্র গড়ে উঠেছে। তাদের থেকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে হাইকমিশন। গত বছরের ৫ আগস্টের আগেবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র নির্দিষ্ট দল-ব্যক্তিকে সমর্থন করে না : চার্জ দ্য অ্যাফেয়ার্স

যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র সরকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না বলে জানিয়েছেন মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করি তাদের কর্মসূচি ও লক্ষ্য বুঝতে। আমরা কোনো নির্দিষ্ট রাজনীতিকে সমর্থন করি না। তাদের উদ্দেশ্য বোঝার জন্য আমরা সাক্ষাৎ করি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ২ট ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) দপ্তরে তার সঙ্গে বৈঠকে শেষে চার্জ দ্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি

নিজস্ব প্রতিনিধি: জাতীয়বাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ আগস্ট) শহরের ইটাগাছা মোড় হতে জেলা বিএনপির আয়োজনে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিববিস্তারিত পড়ুন
এই দেশটা গুজবের দেশ, আমরা গুজবটা দূর করতে চাই : সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মব ভায়োলেন্স ঠেকাতে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানতে চেয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন। জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ইলেকশন তো এখনো দেরি আছে। যখন ৩০০ আসনে একদিনে ভোট হবে, তখন তা ৩০০ জায়গায় ভাগ হয়ে যাবে। যারা মব সৃষ্টি করে ওরা দেখবেন যে যার এলাকায় চলে গেছে। একসঙ্গে এত লোক একত্রে আর পাওয়া যাবে না, ঢাকা শহর খালিবিস্তারিত পড়ুন
সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল হয়েছে। এ সময় দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, বদলির অংশ হিসেবে বগুড়ার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি ও সাভারের এরিয়া কমান্ডার হিসেবে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে। একইভাবে কুমিল্লারবিস্তারিত পড়ুন

