বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পোস্টাল ব্যালটে ভোট দিবেন চার আসনের ১৮ হাজার ৭৭০জন ভোটার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে ১৮ হাজার ৭৭০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিবেন। এর মধ্যে নিবন্ধন করা প্রবাসী ভোটার ৫হাজার ৬৮৬ এবং সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটার রয়েছেন ১৩ হাজার ৮৪ জন।
সাতক্ষীরা জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমা ছিল। ইতিমধ্যে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে। ভোটাররা নিজেদের পছন্দমত ভোট দিয়ে ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তা ফেরত পাঠাবেন।
সুত্র জানায়, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ৫ হাজার, ৮৫৫জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ২ হাজার ৫৬ জন। যার মধ্যে ১ হাজার ৯৮১ জন পুরুষ এবং ৭৫ জন মহিলা। এছাড়া দেশে থাকা কর্মকর্তা কর্মচারী ও কারাগারে থাকা ভোটারের সংখা ৩ হাজার ৭৯৯ জন। যার মধ্যে ২ হাজার ৮৭২ জন পুরুষ ও ৯২৭ মহিলা। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৬ হাজার ৮৪৮ জন।
সাতক্ষীরা-২ (সদর ও দেবহাটা) আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৬৫৪ জন। এর মধ্যে ৬ হাজার ২৪৪ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ১ হাজার ৬৯৪ জন। যার মধ্যে ১ হাজার ৬০১ জন পুরুষ এবং মহিলা ৯৩ জন। এছাড়া দেশের কর্মকর্তা কর্মচারী ও কারাগারে থাকা ভোটারের সংখা ৪ হাজার ৫৫০ জন। যার মধ্যে ৩ হাজার ২৩৬ জন পুরুষ ও ১ হাজার ৩১৪ মহিলা। এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে।
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ৪ হাজার ৪৬২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ১ হাজার ২৩৫ জন। যার মধ্যে ১ হাজার ১৯৮ জন পুরুষ এবং মহিলা ৩৭ জন। এছাড়া দেশের কর্মকর্তা কর্মচারী ও কারাগারে থাকা ভোটারের সংখা ৩ হাজার ২২৭ জন। যার মধ্যে ২ হাজার ৫১৯ জন পুরুষ এবং ৭০৮ মহিলা। এই আসনে মোট ভোটার ৫ লাখ ২ হাজার ২২১ জন।
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে মোট ভোটার ২ লাখ ৯৮ হাজার ৫২ জন। এর মধ্যে ২ হাজার ২০৯ জন ভোটার রয়েছেন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রবাসী ভোটার ৭০১ জন। যার মধ্যে ৬৬৫ জন পুরুষ এবং ৩৬ জন মহিলা। এছাড়া দেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তা কর্মচারী এবং কারাগারে থাকা ভোটারের সংখা ১ হাজার ৫০৮ জন। যার মধ্যে ১ হাজার ১৫০ জন পুরুষ ও ৩৫৮ জন মহিলা
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, পোস্টাল ব্যালটে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের নিবন্ধন শেষে নিবন্ধিত ভোটারদের কাছে ডাকযোগে ব্যালট পাঠানো হয়েছে। নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর নিজ নিজ পছন্দমতো ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে তা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার বলেন, বর্তমানে সাতক্ষীরা জেলায় মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৭ হাজার ৮৪৮ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৯১৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৩ জন। জেলায় মোট ৬০৯টি কেন্দ্রের স্থায়ী ও অস্থাীয় মিলে ৩ হাজার ৪১০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু