শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইসির রোডম্যাপ গতানুগতিক ও বিভ্রান্তিকর: জামায়াত সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এই রোডম্যাপ গতানুগতিক এবং কিছুটা বিভ্রান্তিকর।’ তিনি বলেন, ‘জাতির প্রত্যাশা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। কিন্তু এখনও নির্বাচন কী পদ্ধতিতে হবে, তা নির্ধারিত হয়নি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং তার বাস্তবায়নের প্রক্রিয়াও চূড়ান্ত নয়। এই পরিপ্রেক্ষিতে রোডম্যাপটি অপরিপক্ব ওবিস্তারিত পড়ুন

অক্টোবরে কক্সবাজার বিমানবন্দরে শুরু হবে আন্তর্জাতিক বিমান চলাচল

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু হবে। সে লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে আন্তর্জাতিক টার্মিনাল ভবন নির্মাণ কাজের ৮০ শতাংশ শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিমানবন্দর কর্তৃপক্ষ ও প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে আন্তর্জাতিক টার্মিনাল ভবনের বিভিন্ন কাজ ঘুরেবিস্তারিত পড়ুন

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

উপসচিব পদে ২৬৮ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ সংক্রান্ত দুইটি আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রথম প্রজ্ঞাপনে পদোন্নতি প্রদান করা হয় ২৬২ কর্মকর্তাকে। দ্বিতীয় প্রজ্ঞাপনটিতে পদোন্নতি প্রদান করা হয় ছয় কর্মকর্তাকে। ওই ছয় কর্মকর্তা বিদেশে বাংলাদেশি মিশন ও দূতাবাসে কর্মরত। প্রথম প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগবিস্তারিত পড়ুন

হাসপাতালে খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। এরআগে বিকালে তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশান-২ নাম্বারের ৭৯ নাম্বার রোডের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে সন্ধ্যা ৭টায় নেওয়া হবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সর্বশেষ গতবিস্তারিত পড়ুন

কলারোয়ার ডাক্তার বাঁধনের বিদেশযাত্রা

প্রেসবিজ্ঞপ্তি: কলারোয়ার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সিরাতুন তাসফিরা বাঁধন পেশাগত কাজে মালয়েশিয়া গমন করেছেন। হাসপাতাল রোডস্থ কলারোয়া ডক্টরস ডিজিটালে কর্মরত ডাক্তার সিরাতুন তাসফিরা বাঁধন অতিসম্প্রতি মালয়েশিয়া গমন করেছেন বলে জানিয়েছেন তাঁর পিতা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল ওহাব। ডাক্তার বাঁধনের পিতা আব্দুল ওহাব ও মাতা সহকারী শিক্ষিকা আনজুমান আরা বেগম সকলের নিকট দোয়া কামনা করেছেন।

নিখোঁ*জের ৪দিন পর মাছের ঘের থেকে যুবকের অর্ধগ*লিত ম*র*দে*হ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন: সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের চার দিন পর মিললো ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ। বুধবার (২৭ আগস্ট ২০২৫) সকালে উপজেলার কাজিরহাট কলেজের সামনের একটি মৎস্য ঘের থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত ইমরান হোসেন উপজেলার কেরালকাতা গ্রামের ছদর উদ্দীনের ছেলে। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি। নিহতের স্বজনরা জানান, ২৪ আগস্ট সকালে ইমরান বাড়ি থেকে বের হওয়া পর তার কোনো খোঁজ মেলেনি। দুই দিন পর ২৬ আগস্ট পরিবারের পক্ষ থেকেবিস্তারিত পড়ুন

শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ১২তম মৃত্যুবার্ষিকী পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক নেতা আলহাজ্জ ইউনুছ আলী, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক আবুল খায়ের, সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, মো. রুহুলবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া থেকে কলারোয়ায় ফিরলেন সকালে, বিকেলে মৃ*ত্যু!

কেএম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): গোলাম আজম দফাদার দীর্ঘদিন ছিলেন মালেশিয়ায়। সোমবার সকালে দেশে ফিরেছিলেন। আর ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হলো। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে। গোলাম আজম দফাদার (৫৫) যুগিখালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত শহর আলী দফাদারের ছেলে। তিনি মালয়েশিয়া থেকে কলারোয়ায় সকালে বাড়িতে ফিরে বিকেলে মারা গেলেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ট্রোকজনিত কারণে সাতক্ষীরা ব্লিস (সাবেক সিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিবিস্তারিত পড়ুন

মনিরামপুরের ঝাঁপা ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি

হেলাল উদ্দিন: সরকারের ভর্তুকি মূল্যে যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টায় অত্র ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. রেজাউল হক। এ সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা নুরুজ্জামান মুন্না উপস্থিত ছিলেন। প্রতি মাসে ঝাঁপা ইউনিয়নে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে স্বল্প আয়ের মানুষের মাঝে (কার্ডধারীদের) তেল, চাল, চিনি ও ডাল বিক্রয় করা হয়।

১০২ বছর বয়সে পর্বত জয়, বিশ্বরেকর্ড গড়লেন বৃদ্ধ

জাপানের এক প্রবীণ পর্বতারোহী কোকিচি আকুজাওয়া বয়সের সীমাকে চ্যালেঞ্জ করে ইতিহাস গড়লেন। ১০২ বছর বয়সে ফুজি পর্বতের চূড়ায় উঠে তিনি হয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, যিনি জাপানের এই সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন। আকুজাওয়া ১৯২৩ সালে জন্মগ্রহণ করেন। এর আগেও তিনি ৯৬ বছর বয়সে ফুজি পর্বতে উঠেছিলেন। তবে এবার বয়স ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও আবারও শীর্ষে পৌঁছে গেছেন। এই অর্জনকে স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। কৃতিত্বটিকে তিনি অবশ্য খুব সাধারণভাবে দেখেছেন। সাংবাদিকদেরবিস্তারিত পড়ুন