বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জনসভা ও গণমিছিলের মধ্যদিয়ে গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা শুরু

হুসাইন বিন আফতাব : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-৪ শ্যামনগর আসনে জনসভা ও গণমিছিলের মধ্য দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগা ময়দানে প্রথমে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শেষে গাজী নজরুল ইসলামের নেতৃত্বে গণমিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী গাজী নজরুল ইসলাম। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যক্ষ গোলাম বারী, মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, অধ্যক্ষ ফজলুল হক । এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্যামনগর উপজেলা সেক্রেটারি মাহমুদুল ফিরোজ বাবুল, এবি পার্টির উপজেলা সভাপতি আবিদ হোসেন রকি, মুহাদ্দিস মোস্তফা কামাল, খেলাফত মজলিস (মামুনুল হক) সহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ। বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও জনসভায় অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, বৈষম্য ও দুঃশাসনের শিকার। শ্যামনগরসহ উপকূলীয় অঞ্চলের জনগণ বারবার অবহেলিত হয়েছে। বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ও ইনসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি গাজী নজরুল ইসলাম তার বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ঘোষিত কর্মসূচি তুলে ধরে বলেন, দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। একটি স্মার্ট সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হবে এবং আগামী তিন বছরে গ্যাস, বিদ্যুৎ ও শিল্প খাতে অতিরিক্ত কর বাড়ানো হবে না। তিনি বলেন, ব্যবসাবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিল্পখাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকার যুবক ও কৃষকদের জন্য সুদবিহীন ঋণের ব্যবস্থা করা হবে। ষাটোর্ধ্ব নাগরিক ও পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করা হবে। একই সঙ্গে দেশের ৬৪টি জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এ সময় গাজী নজরুল ইসলাম দুর্নীতিমুক্ত, সুখী ও সমৃদ্ধশালী শ্যামনগর গড়তে আগামী নির্বাচনে জামায়াত ইসলামসহ ১০ দলীয় জোটকে সমর্থন দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১০ তারিখ পর্যন্ত শ্যামনগরের প্রতিটি পথে প্রান্তরে মানুষের দোরগোড়ায় আপনারা এই আহ্বান পৌঁছে দিবেন ইনশাআল্লাহ।

বক্তব্যের শেষে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল

প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে সাতক্ষীরা জেলার চারটিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু

সাতক্ষীরার শ্যামনগরে বাবা ও মায়ের কাজের সময়ে দৃষ্টি অগোচরে তিন বছরের শিশুবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সুন্দরবনে বাঘ ও বন রক্ষায় মুন্ডা সম্প্রদায়ের সংহতি: বিশ্ব বাঘ দিবসে শ্যামনগরে র‍্যালি ও সহাবস্থান সংলাপ
  • বিশ্ব বাঘ দিবসে র‌্যালি এবং মানুষ-বাঘ সহাবস্থান সংলাপ
  • নিরাপদ পানীয় ষজল ব্যবহারে মাটির মেটে বিতরণ
  • শ্যামনগরে উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ কমসূচি উদ্বোধন
  • শ্যামনগর উপজেলা বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি অনুমোদন
  • শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল, সেক্রেটারি আমিনুর
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • নৈতিক স্খলন প্রমাণিত: গাজী নজরুল ইসলাম এমপিকে বহিষ্কার করলো জামায়াত
  • শ্যামনগরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ