বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দুর্গোৎসবের প্রস্তুতি সভা

কলারোয়ায় সংবর্ধিত হলেন ইউএনও, ওসি ও টিএইচও

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জকে সংবর্ধনা দেয়া হয়েছে। কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। প্রশাসনিকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করতে একাধিক সভা অনুষ্ঠিত

কামরুল হাসান।। কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় কলারোয়ায় মহিলা দলের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে একাধিক ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জয়নগর ইউনিয়ন পরিষদে সাতক্ষীরা জেলা বিএনপির সদস‍্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লার নেতৃত্বে ১নং জয়নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এম এ রব শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবি’র প্রশিক্ষণে যুব ও ওস্তাদগনের পরিচিতি সভা

‘কারিগরি পরিশিক্ষণ গ্রহণ করি, বেকারক্তমুক্ত সমাজ গড়ি’- শীর্ষক স্লোগানে কলারোয়ায় প্রশিক্ষণ নেয়া ও দেয়া যুব ও ওস্তাদগনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। কার্ক ইন এক্টি’র অর্থায়নে ও সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুব ও ওস্তাদগনের পরিচিতি সভা সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কলারোয়া পৌরসভার হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। তিনি বলেন, দেশের মূল চালিকাশক্তি যুব সমাজ। যুবকদের যেকোনো সুবিধা অসুবিধায় আমার দরজা সবসময় খোলা। অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়

পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম। সোমবার দুপুর ২টা থেকে এ সিস্টেমের মাধ্যমে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হচ্ছে যানবাহন। রোববার বিকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। এতে বলা হয়- ইটিসি সিস্টেমে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের টেপ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে।বিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আরো গভীর করতে চান প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করবেন বলে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) দপ্তরের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, যা হয়েছে তাতে আমরা খুবই খুশি। এটি আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি ৩১ জুলাই ঘোষিত ইউএসটিআরেরবিস্তারিত পড়ুন

ফের পুলিশে বড় রদবদল

৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার

বাংলাদেশ পুলিশের সাত কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-২ শাখার উপসচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে নিজ কর্মস্থল থেকে পালিয়ে যাওয়ায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন, এমন সাত সদস্যের পুলিশ পদক প্রত্যাহার করা হলো। যাদের পদক প্রত্যাহার করা হয়েছে তারা হলেন— রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান (বর্তমানে ঢাকায় নৌপুলিশে সংযুক্ত); রংপুর রেঞ্জের সংযুক্তবিস্তারিত পড়ুন

প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। পোস্টাল ভোটিং পদ্ধতির মাধ্যমে তারা অনলাইনে নিবন্ধন করে ডাকযোগে ব্যালট পাঠিয়ে ভোট দিতে পারবেন। রোববার (১৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, পোস্টাল ভোট দিতে হলে প্রবাসী ভোটারদের অনলাইনে আবেদন ও নিবন্ধন করতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন হলে তাদের নির্দিষ্টবিস্তারিত পড়ুন

নেপালে ফের বিক্ষোভ, নতুন প্রধানমন্ত্রীকেও চায় না জেন-জি

নেপালে আবারও রাজপথে নেমেছে জেন-জি বিক্ষোভকারীরা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করে রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানী কাঠমান্ডুর বালুওয়াটারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করেছে আন্দোলনকারীদের একটি শক্তিশালী অংশ। তরুণদের আইকন সুদান গুরুংয়ের নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভ শুরু হয়েছিল মন্ত্রিসভার সদস্য নিয়োগ নিয়ে ক্ষোভ থেকে। বিক্ষোভকারীদের অভিযোগ—গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বণ্টনের আগে তাদের মতামত নেওয়া হয়নি, অথচ এই আন্দোলনের জোরেই কার্কি প্রধানমন্ত্রী পদে এসেছেন। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতির বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমবিস্তারিত পড়ুন

নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে

সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যৌক্তিক বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন নির্ধারিত সময়ের আগেই জমা দেবে বলে আশাবাদী কমিশন। তবে নতুন বেতন কাঠামো তৈরিতে বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্ব দিচ্ছে তারা। বৈঠকে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, ‘আমরা ইতোমধ্যেই পুরোদমে কাজ শুরু করে দিয়েছি। বেতন কাঠামো নির্ধারণেবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে বিএনপির নেতৃবৃন্দের সাথে আ. রকিব মোল্যার মতবিনিময় সভা

জাতীয়তাবাদী মহিলা দলের কমিটি গঠনের লক্ষ্যে কলারোয়ার জয়নগর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও কলারোয়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ইউনিয়ন পরিষদের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ.সভাপতি এমএ রব শাহীন। জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস‍্য হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নে মহিলা দলের কমিটিবিস্তারিত পড়ুন