Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি একীভূত আসনের বিরুদ্ধে লিখিত আপত্তি

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলাকে একীভূত করে একটি সংসদীয় আসন গঠনের প্রজ্ঞাপনের বিরুদ্ধে স্থানীয় জনগণ লিখিত আপত্তি জানিয়েছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের ৩০ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-দেবহাটা) এবং সাতক্ষীরা-৪ (শ্যামনগর-আশাশুনি) আসন পুনর্বিন্যাস করা হয়। এ সিদ্ধান্তকে স্থানীয়রা ‘জনস্বার্থবিরোধী, অযৌক্তিক ও প্রশাসনিক নীতিমালা পরিপন্থী’ বলে দাবি করেছেন। বুধবার (২০ আগস্ট) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের নিকট এ বিষয়ে লিখিত আপত্তি পেশ করেন সাতক্ষীরা-৪ আসনেরবিস্তারিত পড়ুন
তালায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। উৎসবমুখর পরিবেশে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম দাদু এর সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ফের ভারতীয় চাল আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে ২৪টি ট্রাকে ৯১৮ মেট্রিক টন চাল ভোমরায় প্রবেশ করে। ভোমরা বন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান ইছামতী ফুডস ও সিএন্ডএফ এজেন্ট সুলতান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ভোমরা ইউপি চেয়ারম্যান ইসরাইল গাজী জানান, গত বুধবার থেকে ভারতীয় পাঁচটি ট্রাক ভর্তি ২০০ মেট্রিক টন মোটা চাল ঘোজাডাঙায় অপেক্ষা করছিল। ওই চালসহ আরওবিস্তারিত পড়ুন
শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): শার্শা উপজেলাধীন বাগাআঁচড়ায় বুধবার (২০ আগস্ট) বিকাল ৪টার দিকে শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশাল এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বাগাআঁচড়া বাজারে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম হোসেন আশার এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক এমপিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু দুর্যোগ ঝুঁকি ক্ষতিপূরণে অবস্থান কর্মসূচি ও মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির মিলনায়তনে জলবায়ু ক্ষতিপূরণে গঠিত দাবি আদায়ের সামাজিক সংগঠন ম্যাপ সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে জেলা পর্যায়ের ‘জলবায়ু দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমা সংক্রান্ত পরামর্শ-মতবিনিময় সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় অঞ্চলের তৃণমূল থেকে জেলা পর্যায়ের স্টেকহোল্ডারদের অভিজ্ঞতা ও সুপারিশ জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ম্যাপের যুগ্ম আহবায়ক মাধব চন্দ্র দত্ত। স্বাগত বক্তব্য রাখেন ম্যাপ সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার জরাজীর্ণ সড়কে জনভোগান্তি, সংস্কারের দাবি

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রথম শ্রেণির পৌরসভার অধীন ৭নং ওয়ার্ডের ভাঙাচোরা সড়ক ও জরাজীর্ণ কালভার্টে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এলাকাবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী এসব সড়ক সংস্কারের জন্য বারবার পৌর কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, সামান্য বৃষ্টিতেই এসব সড়কে দুই থেকে আড়াই ফুট পানি জমে যায়। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা দাবি করেছেন, নিয়মিত পৌরকর পরিশোধ করলেও উন্নয়ন সুবিধাবিস্তারিত পড়ুন
শ্যামনগর-আশাশুনি আসন একীভূতকরণের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: সাতক্ষীরা জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলাকে একীভূত করে একটি সংসদীয় আসন গঠনের সরকারি প্রজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে স্মারকলিপি দিয়েছে শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর এ স্বারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়, শ্যামনগর ভৌগোলিকভাবে বিস্তীর্ণ, জনবহুল এবং জলবায়ুগতভাবে ঝুঁকিপূর্ণ একটি উপজেলা। দীর্ঘদিন ধরে জনগণের স্বার্থে এটি স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে থাকার দাবিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাজী হাবিব, সাতক্ষীরা: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। তিনি ফিতা কেটে এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার।বিস্তারিত পড়ুন
কালিগঞ্জ সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগষ্ট) সকালে কালিগঞ্জ অফিসার্স ক্লাব মিলনায়তনে সংগঠনটির সাধারণ সম্পাদক দৈনিক জনকণ্ঠ ও এনটিভি অনলাইন সাংবাদিক মো: আফজাল হোসেনের সঞ্চালনায় ও সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক আমার দেশের কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের গাছের চারা বিতরণ

আব্দুুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরা সদস্যরা। বুধবার (২০আগস্ট) বেলা ১১টায় তিন শতাধীক শিক্ষার্থীর মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার সভাপতি এড. মুনির উদ্দীনের সভাপতিত্বে ক্লাবর সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় বক্তব্য দেন প্রকৃতি ও জীবন ক্লাব, সাতক্ষীরার উপদেষ্ঠা, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের চেয়ারম্যান ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগম, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

