Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ যে গণতন্ত্রের কথা সবাই বলছে, সেই গণতন্ত্রের সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপনও করেছেন তিনি। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অসংখ্য রক্ত ও ত্যাগের বিনিময়ে বিএনপি আজ মুক্ত পরিবেশে কর্মসূচি পালন করছে। এজন্য খালেদা জিয়া, তারেক রহমান ও যারা গণঅভ্যুত্থানের মাধ্যমেবিস্তারিত পড়ুন
বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন : সালাহউদ্দিনের প্রশ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আপনারা যখন এত বেশি আত্মবিশ্বাসী, যে সরকারি দল হবেন। তাহলে নির্বাচনে আসেন না কেন? আজকে এই বাহানা, কালকে ওই বাহানা, পরশু আরেক বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন? উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ-মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ আলোচনা সভার আয়োজনবিস্তারিত পড়ুন
সুদানে নামাজের সময় মসজিদে ড্রোন হাম*লা, নিহ*ত ৭৮

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশির শহরে এক মসজিদে ভয়াবহ ড্রোন হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়, দুই বছরের বেশি সময় ধরে আরএসএফের সঙ্গে দেশটির সেনাবাহিনী লড়াইয়ে লিপ্ত রয়েছে। আল-ফাশের শহরের দখলে নিতে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে আরএসএফ। এটি দারফুরে সেনাবাহিনীর শেষ ঘাঁটি। সেখানকার তিন লাখের বেশি বেসামরিক নাগরিকবিস্তারিত পড়ুন
মোদিকে হটাতে জেন-জিদের বিক্ষোভ চান রাহুল

ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ‘ভোটচুরি’র অভিযোগ করার পর রাহুল গান্ধী এবার নরেন্দ্র মোদি সরকারকে হটাতে তরুণ ভোটার ও ‘জেন-জি’দের প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে লোকসভায় বিরোধী দল নেতা রাহুল এ আহ্বান জানান। এ পোস্টের পালটা জবাবে বিজেপি বলেছে, বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি ভারতেও তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে কংগ্রেস। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, শুধু ভোটার তালিকায় গোলমাল নয়, ভোটার তালিকাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার লাবসা ইউনিয়নে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ আলি মুন্সি, লাবসা (সাতক্ষীরা): বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মাগরিব বাদ মুথুরাপুর মোড়ে এ সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। লাবসা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হাফেজ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি এস এম মামুন হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের নায়েবে আমিরবিস্তারিত পড়ুন
নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস

নেপালের জনগণকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। পাশাপাশি, দেশটিতে ‘গণতন্ত্র রক্ষায়’ সহযোগিতার আশ্বাস দিয়েছে ওয়াশিংটন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নেপালের সংবিধান দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, নেপালের মানুষ একটি আশাব্যঞ্জক ভবিষ্যতের যোগ্য, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং সবার জন্য সমৃদ্ধি নিশ্চিত করার ওপর ভিত্তি করে গড়ে উঠবে। তিনি বলেন, এই দিনে আমরা নেপালের জনগণকে অভিনন্দন জানাই এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষা ও একটি নিরাপদ ওবিস্তারিত পড়ুন
গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ: মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘গায়ের জোরে দেশ শাসনের দিন শেষ হয়ে গেছে। বিরোধীদলকে দমন করে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন সেই দিন শেষ হয়ে গেছে। সাহস থাকলে গণভোট দেন। জনগণের রায়ের প্রতি আমরা শ্রদ্ধা রাখি। গায়ের জোরে কিছু ঠেলে দিয়ে চলে যাবেন তা হবে না।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।বিস্তারিত পড়ুন
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি

নির্বাচনকালীন দায়িত্ব পালনে সক্ষম করতে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিভিন্ন ভেন্যুতে তিন দিনের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) কোর্সের তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোর্স পরিদর্শন শেষে এ কথা বলেন আইজিপি। গত ১৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই কোর্সটি শুরু হয়। এই প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বারোপ ড. ইউনূসের

বাংলাদেশকে টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিতে পরিচ্ছন্ন, নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের দিকে দ্রুত অগ্রসর হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ আর জীবাশ্ম জ্বালানির ওপর দীর্ঘমেয়াদি নির্ভরশীল থাকতে পারে না। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় অ্যানথ্রোপোসিন ইনস্টিটিউটের চেয়ারম্যান কার্ল পেজ ও তার সহকর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের এখনইবিস্তারিত পড়ুন
নিম্নকক্ষ আসন ভিত্তিক, উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে : বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, নির্বাচনী তরী ভিড়বে। ঐক্যমত্যে পৌঁছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবাদিকাদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্যদিয়েবিস্তারিত পড়ুন

