বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গণভোট সম্পর্কে সচেতনতা

যশোরের রাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে মক ভোটিং অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে।

মনিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ জানুয়ারি) দিনব্যাপী রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠ মাঠে উৎসব মুখর পরিবেশে কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১১টায় নিজে মক ভোট দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আশেক হাসান। উদ্বোধনের পর অসংখ্য নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে পৃথক দুটি লাইনে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত মক ভোট প্রদান করেন এ কেন্দ্রে।
আসল নির্বাচনের মতোই এখানে ভোটগ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট, ব্যালট সবকিছুই ছিল।

মক ভোট প্রদান শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন- এবার সংসদ নির্বাচনের সাথে গণভোট হচ্ছে। কিন্তু গণভোট সম্পর্কে বেশিরভাগ সাধারণ মানুষের ধারণা না থাকাতে বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।

জেলা প্রশাসক বলেন- সব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসেমব্লিতে শিক্ষকরা গণভোট সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করছেন ও তাদের মাঝে লিফলেট বিতরণ করা হচ্ছে। শিক্ষার্থীদের মাধ্যমে তাদের অভিভাবকরা গণভোট সম্পর্কে অবহিত হতে পারবেন। এছাড়া জেলার ১২ হাজার মসজিদে লিফলেট বিতরণ করা হয়েছে। জুম্মার নামাজের খুতবার আগে ইমাম সাহেবরা গণভোট সম্পর্কে মুসল্লিদের ধারণা দিচ্ছেন। এর বাইরে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন বিভিন্ন হাট-বাজারও জনসমাগমস্থলে গণভোট সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন বলেও জানান জেলা প্রশাসক।

তিনি বলেন- মক ভোটিংসহ এ ধরণের প্রচারণা অব্যাহত থাকবে। রাজগঞ্জ এলাকার আলমগীর হোসেন বলেন- জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হবে শুনে কিছুটা বিভ্রান্ত ছিলাম। মক ভোটিংয়ে অংশ নিয়ে বিষয়টা পরিষ্কার হয়েছে। ভোট দিতে কোনো সমস্যা হয়নি।

রাজগঞ্জের ঝাঁপা গ্রামের নজরুল ইসলাম বলেন- গণভোট কখনও দিইনি, তারপরও টিক চিহ্ন দিয়ে খুব সহজেই গণভোট দিলাম।

একই এলাকার সুমন নামের এক যুবক বলেন- নতুন বাংলাদেশে নতুনভাবে ভোটের আয়োজন হচ্ছে। যারা সংস্কার চান, তারা হ্যাঁ, যারা চান না তারা ‘না’ চিহ্নে টিক দেবে। খুবই সহজ। ভোটের আগে বিভিন্ন এলাকায় এ ধরণের মক ভোটিংয়ের আয়োজন করা উচিৎ’।

একই ভোট কেন্দ্রে মক ভোট দেন- বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিপি) যশোরের উপপরিচালক বিএম কামরুজ্জামান, মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন, মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রজিউল্লাহ খান।

এরপর একেএকে উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মক ভোট প্রদান করেন।

এরআগে, রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিপি কর্তৃক আয়োজিত কিশোরীদের সচেততনামূলক প্রশিক্ষণ ও উপকরণ সহ উৎসাহ বোনাসের চেক বিতরণ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উল্লেখিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের মাঝে উৎসাহ বোনাসের চেক বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ভবদহ অঞ্চলের ফসলি জমি নষ্ট করে অবৈধ মাছের ঘের নির্মাণের অভিযোগ
  • যশোরের মণিরামপুরে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি এনামুল হক
  • মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস