Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন শনিবার

সাতক্ষীরা প্রতিনিধি॥ সাতক্ষীরা প্রেসক্লাবে দখলদারিত্ব ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান এক যৌথ বিবৃতিতে জানান, সাতক্ষীরা প্রেসক্লাব সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিচালিত হলেও ২০২২ সালের পর থেকে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অচলাবস্থা তৈরি হয়। সম্প্রতি কিছু ব্যক্তি অধিকাংশ সদস্যকে বাদ দিয়ে অসাংবাদিক ও বহিরাগতদের নিয়ে একটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সাঈদীর শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিল ও কমিটি গঠন

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা: প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধনডাঙা জামে মসজিদে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে অনুষ্ঠিত এ মাহফিলে কুরআন তেলাওয়াত, দুরুদ পাঠ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমের রূহের মাগফেরাত কামনা করা হয়। ০৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ এবাদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারিবিস্তারিত পড়ুন
সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, ‘যুগে যুগে আলেমদের জ্ঞান, পরিশ্রম ও ত্যাগ জাতি গঠনের সহায়ক। তাই বৈষম্যহীন, দূর্নীতি মুক্ত ও সুবিচার পূর্ণ সমাজ গঠনে আলেমদের কে এগিয়ে আসতে হবে। সততা, নিষ্ঠা চরিত্র ও আমানতদারিতা দিয়ে মানুষের মন জয় করতে হবে।’ বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে কলারোয়া আল আমিন ট্রাস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলারোয়া উপজেলা শাখার আয়োজনে উলামাবিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তন ও নারীর প্রতি সহিংসতা: সাতক্ষীরার উপকূলে বাড়ছে দ্বৈত সংকট

গাজী হাবিব, সাতক্ষীরা: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূল সাতক্ষীরা। সুন্দরবনের সন্নিকটে এই অঞ্চলটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকির জন্যও পরিচিত। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, লবণাক্ততা- প্রতিনিয়ত একের পর এক আঘাতে এখানে মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হচ্ছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নারী ও শিশুদের ওপর। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে নারী নির্যাতন, যৌন হয়রানি এবং বাল্যবিবাহের হার বাড়ছে। শুধু তাই নয়, নিরাপদ পানি ও স্যানিটেশনের সংকটবিস্তারিত পড়ুন
কারও কারও আচরণে বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা : তারেক রহমান

রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণে পলাতক স্বৈরাচারের সরকারের মতো বিএনপির বিজয় ঠেকানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে দেশের জনগণ কংশরূপী এক ফ্যাসিস্টের দুঃশাসন, অত্যাচার ও নির্যাতন দেখেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে এবং এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার যাত্রা শুরু হয়েছে। তবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠিত নাবিস্তারিত পড়ুন
ফেব্রুয়ারিতে নির্বাচনে সমস্যা নেই তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনকে সামনে রেখে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। আমাদের দাবি এনসিওর করে নির্বাচন দিতে হবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানানা জামায়াতের এ নেতা। হামিদুর রহমান আযাদের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও কেন্দ্রীয়বিস্তারিত পড়ুন
একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

দেশে ‘একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে’ বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে জন্মাষ্টমী উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, ‘‘আজকে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে শহীদদের কথা বার বার স্মরণ করতে চাই। এজন্য চাই যে, ১৯৭১ সাল আমাকে একটা স্বাধীন দেশ দিয়েছিল, ভূ-খণ্ড দিয়েছিল, আমাকে একটা স্বাধীন সত্ত্বা দিয়েছিল এবং সেজন্য আজকে আমার অস্তিত্ব আছে, আমি টিকে আছি।’’বিস্তারিত পড়ুন
‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেবো’ : সিলেটের ডিসি সারোয়ার আলম

‘আর যদি একটি পাথরও সরানো হয়, জীবন ঝালাপালা করে দেবো’— বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম। তিনি বলেন, বাংলাদেশের সীমানার যেখানেই পাথর সরানোর চেষ্টা হবে, সেখান থেকে অপরাধীদের ধরে আনা হবে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সরেজমিনে সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় যান। এলাকা পরিদর্শনে গিয়ে ফেরার পথে কোম্পানীগঞ্জের ৩টি ক্রাশার মিলে অভিযান চালান এবং সেখানে থাকা সব পাথর জব্দের পর তিনি এ হুঁশিয়ারি দেন।বিস্তারিত পড়ুন
পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে শেখ হাসিনার নাম যুক্ত হচ্ছে: আসিফ মাহমুদ

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে (এডমিন পোস্ট) এ তথ্য জানান। আসিফ মাহমুদের ফেসবুকে দেখা যায়, স্বৈরাচারী শেখ হাসিনার একটি ছবি পোস্ট করা হয়েছে। হাসিনার চোখ লাল কালিতে ঢাকা। ছবিতে লেখা রয়েছে- বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসেবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।বিস্তারিত পড়ুন
বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ২০ শতাংশ করার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে। বুধবার (২০ আগস্ট) নতুন এ প্রস্তাব পাঠানো হয়েছে। জানা গেছে, শিক্ষকদের দাবি ৪৫ শতাংশ হলেও ২০ শতাংশের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া চিকিৎসা ভাতা এক হাজার টাকা করার প্রস্তাবও করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শাহজাহান কালবেলাকে বলেন, ‘শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাবিস্তারিত পড়ুন

